সিরিয়ার আল-তানফে মার্কিন অভিযান কমান্ড সেন্টারে আইআরজিসি'র অতর্কিত হামলা
-
সিরিয়ার মার্কিন অভিযান কমান্ড সেন্টারে আইআরজিসি'র অতর্কিত হামলা
পার্সটুডে- ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের ১৯ নম্বর ঘোষণায় জানিয়েছে, ইরান শাহরের শহীদ সৈন্যদের রক্তের প্রতিশোধ হিসেবে তারা সিরিয়ার আল-তানফ অঞ্চলে শত্রু বিশেষ অভিযান কমান্ড সেন্টারে একটি অতর্কিত হামলা চালিয়েছে।
ইরনা-কে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ আজ সকালে ইসলামী ইরানের বীর, সাহসী এবং দূরদর্শী জনগণের উদ্দেশে এক বিবৃতিতে ঘোষণা করেছে: শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর অপকর্মের জবাবে, ‘মোবারক’ বা ‘আবা আবদুল্লাহ আল-হুসাইন (আঃ)’ সাংকেতিক নামের ‘অপারেশন নাসর ২’-এর ১১তম তরঙ্গে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা, যা ইরানশাহরের বামপুর ব্যারাকের নির্যাতিত শহীদ সৈন্যদের প্রতি উৎসর্গীকৃত, সিরিয়ার আল-তানফ অঞ্চলে শত্রুর বিশেষ অভিযান কমান্ড সেন্টারের উপর একটি আকস্মিক হামলা চালিয়েছে। এই হামলায় একটি রাডার ব্যবস্থা ও বেশ কয়েকটি বিশেষ অভিযান হেলিকপ্টার ধ্বংস করার পাশাপাশি বহু সংখ্যক মার্কিন অপরাধী সেনা নিহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে: হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের সাহসী যোদ্ধাদের হাতেই রয়েছে এবং যতদিন আমেরিকার অপকর্ম চলবে, এই অঞ্চল থেকে এক ফোঁটাও তেল বা গ্যাস রপ্তানি করা হবে না।#
পার্সটুডে/এমআরএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।