যুদ্ধবিরতির অস্তিত্বই নেই যে আমরা তা বাড়াতে চাইব: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
পার্সটুডে-ইসলামাবাদ সমঝোতা স্মারকে যা ঘোষণা করা হয়েছিল তা ছিল "যুদ্ধের সমাপ্তি"।
যুক্তরাষ্ট্র সেই সমঝোতা লঙ্ঘন করেছে এবং সংঘর্ষ পুনরায় শুরু হয়েছে।
আমাদের কাছে যুদ্ধবিরতি নামে কিছু ছিল না যে এখন তা বাড়াতে হবে; আমাদের কাছে ছিল "যুদ্ধের সমাপ্তি", এখন যা নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
৬০ দিনের সময়সীমা প্রকৃতপক্ষে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনার সুযোগ ছিল এবং মূলত "যুদ্ধবিরতি বৃদ্ধি" নামে কিছুর অস্তিত্বই নেই।
কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান-প্রদান করছে এবং আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। এর অর্থ এই নয় যে আলোচনা চলছে-যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত আমরা নিই নি।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।