ইরান ও তাজিকিস্তান প্রাচীন পারস্য সভ্যতার উত্তরাধিকারী: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i162222-ইরান_ও_তাজিকিস্তান_প্রাচীন_পারস্য_সভ্যতার_উত্তরাধিকারী_আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার সন্ধ্যায় তাজিকিস্তানের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দিলের জুমা এবং পরিবহনমন্ত্রী আজিম ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুই দেশের বিদ্যমান বহুমুখী সুযোগ-সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশেষ করে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন।
(last modified 2026-08-16T12:59:05+00:00 )
আগস্ট ১৬, ২০২৬ ১৭:৩৬ Asia/Dhaka
  • বৈঠকের ছবি
    বৈঠকের ছবি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার সন্ধ্যায় তাজিকিস্তানের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দিলের জুমা এবং পরিবহনমন্ত্রী আজিম ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুই দেশের বিদ্যমান বহুমুখী সুযোগ-সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশেষ করে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও তাজিকিস্তান প্রাচীন পারস্য সভ্যতার উত্তরাধিকারী হিসেবে সবসময় একে অপরের পাশে ছিল এবং সুখে-দুঃখে পরস্পরের সঙ্গী হয়েছে।

আরাকচি ইরান ও তাজিকিস্তানের প্রেসিডেন্টদের পারস্পরিক সফর এবং ওই দুই সফরের সময় সম্পাদিত চুক্তিগুলোর কথা উল্লেখ করে বলেন, দুই দেশের বিদ্যমান বহুমুখী সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত ও সম্প্রসারণ করা জরুরি।

বৈঠকে তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফররুখ শরিফজাদেহও উপস্থিত ছিলেন। তারা জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারে তাজিকিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দৃঢ় ইচ্ছার কথা তুলে ধরেন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।