ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি: ব্রি. জে. কায়ানি
https://parstoday.ir/bn/news/iran-i162344-ভেতর_থেকে_ভেঙে_পড়াই_ইসরায়েলের_পরিণতি_ব্রি._জে._কায়ানি
পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার এক বার্তায় ইসরায়েলি শাসনের পতন অনিবার্য বলে উল্লেখ করেছেন।
(last modified 2026-08-20T09:41:11+00:00 )
আগস্ট ২০, ২০২৬ ১৫:৩৩ Asia/Dhaka
  • জেনারেল ইসমাইল কায়ানি
    জেনারেল ইসমাইল কায়ানি

পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার এক বার্তায় ইসরায়েলি শাসনের পতন অনিবার্য বলে উল্লেখ করেছেন।

ইরানের সংবাদ সংস্থা সেদা ও সিমার বরাত দিয়ে পার্সটুডে জানায়, কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত পেজে লিখেছেন, “অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনের দখলদাররা সামাজিক ক্যান্সারে আক্রান্ত হয়েছে; ভেতর থেকে ভেঙে পড়াই তাদের অনিবার্য পরিণতি।”

তিনি আরও বলেন, “পশ্চিম তীরে বেপরোয়া ও বর্বর সন্ত্রাসীরাও ফিলিস্তিনের বৈশ্বিক আদর্শকে আড়ালে ঠেলে দিতে পারবে না। সংযুক্তিকরণ (অ্যানেক্সেশন) বাতিল, আর পতন নিশ্চিত।”#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন