মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা
-
মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা
পার্সটুডে-ইরানে স্থল অভিযান চালিয়ে মার্কিন সেনারা প্রবেশ করলে তাদের আটক বা হত্যা করতে পারলে প্রায় ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া বলেছেন, কোনো ইরানি নারী এ ধরনের পদক্ষেপ নিলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হবে।
তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য কিংবা বৈধভাবে শিকারি আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিপ্রাপ্ত কোনো নাগরিক যদি ইরানের ভূখণ্ডে স্থল আগ্রাসনের সময় মার্কিন বাহিনীর সদস্যকে হত্যা বা আটক করেন, তাহলে তাকে এই পুরস্কার দেওয়া হবে।
আকরামি-নিয়া আরও জানান, এ কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি সেনাবাহিনী তার মূল দামের দ্বিগুণ মূল্যে কিনে একটি সামরিক জাদুঘরে সংরক্ষণ করবে। অস্ত্রটির মালিকের নামও সেখানে উল্লেখ করা হবে এবং সম্মান হিসেবে তাকে একই ধরনের আরেকটি অস্ত্র দেওয়া হবে।
ইরানি সেনাবাহিনীর এই পরিকল্পনা অনুযায়ী, কোনো ব্যক্তি মার্কিন সেনাকে হত্যা বা আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলে ৫ বিলিয়ন তুমান (প্রায় ৩০ হাজার ডলার) পুরস্কার পাবেন।#
পার্সটুডে/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন