সানা থেকে নাজাফ পর্যন্ত, প্রতিরোধ ফ্রন্ট এক ও অভিন্ন: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i163410-সানা_থেকে_নাজাফ_পর্যন্ত_প্রতিরোধ_ফ্রন্ট_এক_ও_অভিন্ন_বেলায়েতি
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ইন্টারনেটে একটি বার্তায় লিখেছেন: শত্রু রণাঙ্গনের পরাজয়ের ক্ষতিপূরণ করতে ভেতর থেকে "রণাঙ্গনের ঐক্য" ভেঙে ফেলার চেষ্টা করছে।
(last modified 2026-09-26T14:10:46+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১৪:৫১ Asia/Dhaka
  • আলী আকবর বেলায়েতি
    আলী আকবর বেলায়েতি

পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ইন্টারনেটে একটি বার্তায় লিখেছেন: শত্রু রণাঙ্গনের পরাজয়ের ক্ষতিপূরণ করতে ভেতর থেকে "রণাঙ্গনের ঐক্য" ভেঙে ফেলার চেষ্টা করছে।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আলী আকবর বেলায়েতি শুক্রবার রাতে এই বার্তায় আরও বলেন: আজ, এই বিভাজন নাজাফে তার আসল রূপ দেখিয়েছে এবং যে বিমানবন্দরটি আমিরুল মুমিনীন হযরত আল (আঃ)-এর অনুরাগীদের প্রবেশদ্বার ছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ইরাকের প্রধানমন্ত্রীকে লিখেছেন: জনাব আল-জাইদি, বৈধতা ওয়াশিংটন থেকে আসে না; তা আসে নাজাফের মাটি এবং শহীদদের রক্ত ​​থেকে।

“যে কাঠামো আস্থা, প্রতিরোধ ও শহীদদের রক্তের ওপর দৃঢ় ভিত্তি পেয়েছে, আজ তার নীরবতা ক্ষমতার দেয়ালে ঝুলে থাকা এক শূন্য ফ্রেম মাত্র। কিন্তু তারা জেনে রাখুক- যে ভূখণ্ড ও সম্পর্কগুলো রক্তের বন্ধনে আবদ্ধ, ষড়যন্ত্র করে সেগুলোকে বিচ্ছিন্ন করা যায় না।”

বেলায়েতি জোর দিয়ে বলেন: "সানা থেকে নাজাফ পর্যন্ত, প্রতিরোধ ফ্রন্ট এক ও অভিন্ন।"#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।