রোহিঙ্গা মুসলমানদের প্রতি নৃশংসতা ও বৈষম্য বন্ধ করুন: মিয়ানমারকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i27553-রোহিঙ্গা_মুসলমানদের_প্রতি_নৃশংসতা_ও_বৈষম্য_বন্ধ_করুন_মিয়ানমারকে_ইরান
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের প্রতি নৃশংসতা ও বৈষম্য বন্ধ করার আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমারের উচিত রোহিঙ্গা সমস্যা সমাধানে নৃশংসতা ও বৈষম্যের পথ পরিহার করে বিজ্ঞোচিত উপায় অবলম্বন করা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৬ ১৬:৩০ Asia/Dhaka
  • রোহিঙ্গা মুসলমানদের প্রতি নৃশংসতা ও বৈষম্য বন্ধ করুন: মিয়ানমারকে ইরান

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের প্রতি নৃশংসতা ও বৈষম্য বন্ধ করার আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমারের উচিত রোহিঙ্গা সমস্যা সমাধানে নৃশংসতা ও বৈষম্যের পথ পরিহার করে বিজ্ঞোচিত উপায় অবলম্বন করা।

তিনি আরও বলেছেন, যে ধর্মের মানুষের সঙ্গেই বৈষম্যমূলক ও নৃশংস আচরণ করা হোক না কেন, তা নিন্দনীয়। ইরানি মুখপাত্র বলেন, মুসলমানদের প্রতি নৃশংসতা গোটা সমাজকেই উগ্রতার দিকে নিয়ে যাবে এবং এ ধরনের প্রবণতা কারো জন্যই কল্যাণকর নয়।

মার্কিন সিনেটে ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়নের নিন্দা জানিয়ে তিনি বলেন, ইরানের প্রতি বৈষম্যমূলক আচরণ করা আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে। তবে ইরান প্রথমে পরমাণু সমঝোতা ও প্রতিশ্রুতি লঙ্ঘন করবে না।

তিনি বলেন, ইরান চায় আমেরিকা সঠিক পথে ফিরে আসুক। ছয় জাতিগোষ্ঠী মিলে ইরানের সঙ্গে যে সমঝোতা করেছে, তা আমেরিকার একার পক্ষে লঙ্ঘন করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫