সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ইরান ও রাশিয়ার
https://parstoday.ir/bn/news/iran-i28549-সিরিয়ায়_সন্ত্রাস_বিরোধী_যুদ্ধ_চালিয়ে_যাওয়ার_প্রত্যয়_ইরান_ও_রাশিয়ার
সিরিয়ায় কঠোর হাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইরান ও রাশিয়া। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান ও তার রুশ সমকক্ষ সের্গেই শোইগু এক টেলিফোনালাপে এ প্রত্যয় ব্যক্ত করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৬ ০৮:১৭ Asia/Dhaka
  • হোসেইন দেহকান (ডানে) ও সের্গেই শোইগু (ফাইল ছবি)
    হোসেইন দেহকান (ডানে) ও সের্গেই শোইগু (ফাইল ছবি)

সিরিয়ায় কঠোর হাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইরান ও রাশিয়া। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান ও তার রুশ সমকক্ষ সের্গেই শোইগু এক টেলিফোনালাপে এ প্রত্যয় ব্যক্ত করেছেন।

সিরিয়ার সেনাবাহিনী চার বছর পর দেশটির আলেপ্পো নগরী জঙ্গি গোষ্ঠীগুলোর হাত থেকে পুনর্দখল করার পর ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা টেলিফোনে কথা বললেন।

টেলিফোনালাপে দুই মন্ত্রী অবিলম্বে জঙ্গিদের হাতে অবরুদ্ধ সিরিয়ার ফুয়া শহর এবং কেফরাইয়া গ্রাম মুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।তারা গোটা সিরিয়ায় পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।এ যুদ্ধের ব্যাপারে ধারাবাহিক যোগাযোগ ও পরামর্শের গুরত্বের কথাও তুলে ধরেন তারা।

গত সপ্তাহে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী ও এক সময়কার বাণিজ্যিক রাজধানী আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী। এর আগে টানা চার বছর পূর্ব আলেপ্পো দখল করে রেখেছিল বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা।আলেপ্পো পুনর্দখলের অভিযানে বিমান সহায়তা দিয়েছে রাশিয়া। এ ছাড়া, সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়াকে সামরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছে ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮