ইয়েমেনে অস্ত্র পাঠানোর মার্কিন অভিযোগ অস্বীকার করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i36510-ইয়েমেনে_অস্ত্র_পাঠানোর_মার্কিন_অভিযোগ_অস্বীকার_করল_ইরান
ইরান ইয়েমেনে অস্ত্র পাঠানোর মার্কিন ভিত্তিহীন অভিযোগ পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান আজ(বুধবার) এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ইরাক এবং সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে অপরাধ তৎপরতায় জড়িত সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ যখন ওয়াশিংটন অব্যাহত রেখেছে তখন এ অভিযোগ করা হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৯, ২০১৭ ১৯:৫৭ Asia/Dhaka
  • ইয়েমেনে অস্ত্র পাঠানোর মার্কিন অভিযোগ অস্বীকার করল ইরান

ইরান ইয়েমেনে অস্ত্র পাঠানোর মার্কিন ভিত্তিহীন অভিযোগ পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান আজ(বুধবার) এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ইরাক এবং সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে অপরাধ তৎপরতায় জড়িত সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ যখন ওয়াশিংটন অব্যাহত রেখেছে তখন এ অভিযোগ করা হলো।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিস সৌদি আরব সফরকালে গতকাল এ অভিযোগ করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ইরান ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বলে ভিত্তিহীন অভিযোগ করেন তিনি।

দেহ্‌কান বলেন, নির্যাতিত ইয়েমেনি জনগণ সৌদি আগ্রাসন প্রতিহত করছে এবং আমেরিকার পুরো সমর্থন পাচ্ছে সৌদি আরব।  তিনি আরো বলেন, ইয়েমেনের জনগণ নিজেদের শক্তি এবং সক্ষমতার ওপর ভরসা করে শত্রুদেরকে তাদের লক্ষ্য অর্জন করতে দেয়নি।

তিনি আরো বলেন, এখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ইরাক এবং সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং ওয়াহাবিরা মার্কিন অস্ত্র ও গোলাবারুদ দিয়ে অবাধে অপরাধ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ভিয়েতনাম, ইরাক, সোমালিয়া, আফগানিস্তান এবং সম্প্রতি সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাবাহিনী যে যুদ্ধাপরাধ করেছে তার ঐতিহাসিক রেকর্ড পর্যালোচনা করার জন্যও মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন,আমেরিকা যে চোরবালির ফাঁদে আটক পড়েছে তা থেকে উদ্ধার পাওয়ার জন্য অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছে। মধ্যপ্রাচ্য এবং কোরিয় উপদ্বীপে নতুন করে যুদ্ধের আগুন উসকে দেয়ার বদলে বরং নিজেদের দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মার্কিন কর্মকর্তাদের নজর ফেরানো দরকার বলে জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/‌১৯