পাক রাষ্ট্রদূতকে তলব করে কঠোর প্রতিবাদ জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i36980-পাক_রাষ্ট্রদূতকে_তলব_করে_কঠোর_প্রতিবাদ_জানাল_ইরান
তেহরানের পাকিস্তানের রাষ্ট্রদূত আসিফ দুররানিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় ইরানের ১০ সীমান্ত রক্ষী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে পাক রাষ্ট্রদূতকে তলব করা হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২৮, ২০১৭ ১১:১৯ Asia/Dhaka
  • পাক রাষ্ট্রদূতকে তলব করে কঠোর প্রতিবাদ জানাল ইরান

তেহরানের পাকিস্তানের রাষ্ট্রদূত আসিফ দুররানিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় ইরানের ১০ সীমান্ত রক্ষী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে পাক রাষ্ট্রদূতকে তলব করা হয়।

বুধবার ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের মিরজাভে শহরের কাছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের হামলায়  ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১০ সদস্য নিহত এবং ২ সদস্য আহত হয়। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী জয়েশউল-আদেল এ ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ(শুক্রবার) জানিয়েছেন যে সন্ত্রাসী হামলায় জড়িতদের আটক এবং শাস্তির জোর দাবি ইসলামাবাদের কাছে জানিয়েছে তেহরান। পাকিস্তানকে এ বিষয়ে আন্তরিক এবং দৃঢ় ভূমিকা পালনের আহ্বানও জানান হয়।

কাসেমি বলেন, ইরান পাকিস্তানের সীমান্তকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করলেও দুর্ভাগ্যজনক ভাবে পাকিস্তান সীমান্ত ইরানের জন্য সবচেয়ে কম নিরাপদ হয়ে উঠেছে। ইরান প্রত্যাশা করে পাকিস্তান তাদের অতীত প্রতিশ্রুতি বজায় রাখবে এবং এ ধরণের ঘটনার জন্য পাকিস্তানের সীমান্ত বা ভূমি ব্যবহার করতে দেবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পাক রাষ্ট্রদূত দুররানি এ ঘটনায় দুঃখ ও সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি ইরানের উদ্বেগ অবিলম্বে ইসলামাবাদ সরকারকে অবহিত করবেন বলেও জানান।#

পার্সটুডে/মূসা রেজা/২৮