সীমান্ত হামলার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার অধিকার ইরানের আছে: দেহ্‌কান
https://parstoday.ir/bn/news/iran-i37010-সীমান্ত_হামলার_দাঁত_ভাঙ্গা_জবাব_দেয়ার_অধিকার_ইরানের_আছে_দেহ্_কান
ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোসেইন দেহ্‌কান বলেছেন, ইরানি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে চালানো হামলার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার অধিকার তেহরানের আছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানি সীমান্তে এ হামলা চালানো হয়েছিল।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
এপ্রিল ২৮, ২০১৭ ২০:১৭ Asia/Dhaka
  • সীমান্ত হামলার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার অধিকার ইরানের আছে: দেহ্‌কান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোসেইন দেহ্‌কান বলেছেন, ইরানি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে চালানো হামলার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার অধিকার তেহরানের আছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানি সীমান্তে এ হামলা চালানো হয়েছিল।

জেনারেল দেহ্‌কান আজ (শুক্রবার) বলেন, সন্ত্রাসী হামলার দাঁতভাঙ্গা জবাব দেয়ার অধিকার ইরানের আছে। পাশাপাশি এ হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বানও জানান তিনি।

পাকিস্তানের সরকারের মাধ্যমে এ বিষয়ের ওপর ইরান নজর রাখবে বলেও জানান তিনি।

এদিকে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারিও আজ বলেছেন, ইরানের বিরুদ্ধে চালানো হামলা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।

বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের মিরজাভে শহরের কাছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের হামলায় ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১১ সদস্য নিহত এবং তিন সদস্য আহত হয়। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী জয়েশউল-আদেল এ ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৮