ইরান সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, পাকিস্তার ইরানের সঙ্গে সীমান্তগুলোতে সন্ত্রাসী তৎপরতা বন্ধে তাদের সামরিক বিন্যাসে পরিবর্তন আনবে।
তেহরানে আজ এক সংবাদ সম্মেলনে জনাব ফাজলি জানান পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারির ব্যবস্থা করা হবে। এর বাইরেও পাকিস্তানি কর্মকর্তারা দুদেশের সীমান্তররক্ষীদের মাঝে সম্পর্ক থাকা উচিত বলে মন্তব্য করেন।
গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড: জাওয়াদ জারিফ সীমান্তের মিরজাভা নামক জিরো পয়েন্টে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনার ব্যাপারে কথা বলতে পাকিস্তান সফর করেন। ওই সফরকে ঘিরেই অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।
ওই সন্ত্রাসী ঘটনার নেপথ্যে যেসব সন্ত্রাসী জড়িত ছিল তাদেরকে আটক করার ব্যাপারে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে পাকিস্তান।
গত ২৬ এপ্রিল ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের পাকিস্তান সীমান্ত এলাকা মিরজাভায় সন্ত্রাসী হামলায় টহলরত ৯ ইরানি সীমান্তরক্ষী শহীদ হয়।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৬