ফিলিস্তিন ইস্যুতে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হবে: ইরান
-
আমির আব্দুল্লাহিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করার বিষয়টি অতীতের মতো এখনও সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এবং ফিলিস্তিন মুক্ত হবেই।
হামাসের রাজনৈতিক দপ্তরের নয়া প্রধান ইসমাইল হানিয়াকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রতি সমর্থনের মাধ্যমে ফিলিস্তিন ইস্যুকে চাপা দেওয়ার ষড়যন্ত্র করেছে ইসলামের শত্রুরা। তারা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ উসকে দিয়ে অশুভ স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু তারা ব্যর্থ হবে।
তিনি আরও বলেছেন, পবিত্র মসজিদুল আকসা এবং বায়তুল মোকাদ্দাস রক্ষায় ফিলিস্তিনিরা যে বীরত্ব প্রদর্শন করে চলেছে, তার প্রতি ইরানের সর্বাত্মক সমর্থন রয়েছে। দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে অংশগ্রহণকারীদের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চান ইসমাইল হানিয়া।
গত শুক্রবার হামাসের নেতারা ইসমাইল হানিয়াকে সংগঠনটির রাজনৈতিক দপ্তরের নয়া প্রধান হিসেবে নির্বাচন করেছেন। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১