ইরানে অনুষ্ঠিত হচ্ছে সামরিক মহড়া 'বায়তুল মোকাদ্দাস'
মে ২৪, ২০১৭ ১৩:০৬ Asia/Dhaka
খোররামশাহ্র মুক্ত দিবস উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইস্ফাহানে সামরিক মহড়া চলছে। এ মহড়ার নাম দেওয়া হয়েছে 'বায়তুল মোকাদ্দাস'। ১৯৮২ সালের এদিনে তৎকালীন সাদ্দাম বাহিনীর দখল থেকে খোররামশাহ্র মুক্ত হয়।
শহরটি প্রায় ২০ মাস ইরাকি বাহিনীর দখলে ছিল। ঈমানি শক্তিতে বলীয়ান ইরানি মুজাহিদরা খোররামশাহ্র মুক্ত করতে সক্ষম হয়। খোররামশাহ্র মুক্তির বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে ইরানজুড়ে। সামরিক মহড়াও এরই অংশ।
ট্যাগ