অস্ত্র কেনার মাপকাঠি দিয়ে সন্ত্রাসবাদ চিহ্নিত হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i40962-অস্ত্র_কেনার_মাপকাঠি_দিয়ে_সন্ত্রাসবাদ_চিহ্নিত_হচ্ছে_ইরান
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপ শুরু করার জন্য একটি নিরাপত্তা ফোরাম গঠন করা প্রয়োজন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৭ ২৩:৪৮ Asia/Dhaka
  • বার্লিনে ইউরোপীয় কাউন্সিলের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক বৈঠকে বক্তব্য রাখছেন জারিফ
    বার্লিনে ইউরোপীয় কাউন্সিলের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক বৈঠকে বক্তব্য রাখছেন জারিফ

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপ শুরু করার জন্য একটি নিরাপত্তা ফোরাম গঠন করা প্রয়োজন।

জার্মানির রাজধানী বার্লিনে ইউরোপীয় কাউন্সিলের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।  জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের এই অস্ত্র প্রতিযোগিতা কিছু পশ্চিমা দেশের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর সম্পর্ককে প্রভাবিত করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পররাষ্ট্রনীতি যখন পণ্যে পরিণত হয় তখন সামরিক সরঞ্জাম কেনার বিষয়টি দিয়ে কে সন্ত্রাসী আর কে সন্ত্রাসী নয় তা চিহ্নিত করা হয়।” তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের একটি প্রধান সমস্যা হচ্ছে এখানে বাইরের শক্তির কাছ থেকে নিরাপত্তা কেনা যায়। যত বেশি সামরিক সরঞ্জাম কেনা যায় নিরাপত্তা ব্যবস্থা তত বেশি শক্তিশালী হয় বলে ধারনা করা হয়।”

কিন্তু নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, এ লক্ষ্যে একটি নিরাপত্তা ফোরাম গঠন করা যেতে পারে। কাতারের সঙ্গে সৌদির নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সম্পর্ক ছিন্ন করার ফলে সৃষ্ট উত্তেজনা প্রশমনে ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭