ইরানে সরকার পরিবর্তনের স্বপ্নের নিশ্চিত জবাব দেয়া হবে: কমান্ডার
-
ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি
ইরানের ইসলামি সরকার পরিবর্তনের বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও ‘পাগলা কুকুরখ্যাত’ জেমস ম্যাটিসের দেয়া বক্তব্যকে নাকচ করে দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি। তিনি মার্কিন মন্ত্রীর এ বক্তব্যকে ‘হাস্যকর স্বপ্ন’ বলেও মন্তব্য করেছেন।
গত সোমবার ম্যাটিস তার ভাষায় বলেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে অস্থিতিশীল প্রভাবের নাম হচ্ছে ইরান এবং সেখানে সরকার পরিবর্তন খুব জরুরি হয়ে পড়েছে। এটা করা গেলে তখন ইরানের সঙ্গে আমেরিকা ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে বলেও উল্লেখ করেন। ইরান গণতান্ত্রিক দেশ নয় বলেও মন্তব্য করেন ম্যাটিস।
ম্যাটিসের এ বক্তব্য সম্পর্কে জেনারেল মাসুদ জাযায়েরি বলেন, মার্কিন মন্ত্রীর কথায় ইরান মোটেও উত্তেজিত নয় এবং এতে ইরানের কাজে কোনো
বিঘ্নও সৃষ্টি হয় নি। তিনি বলেন, “মার্কিন কর্মকর্তাদের ইরানের ইসলামি সরকার ক্ষমতাচ্যুত করার কথা ‘বিরক্তির স্বপ্ন’ ছাড়া আর কিছুই নয়। আমরা এ বিষয়ে মোটেই চিন্তিত নই এবং তারা এর আগে এ পথ অনুসরণ করেছেন। তবে মার্কিন কর্মকর্তাদের এসব পাগলামিপূর্ণ কথার জবাব দেব কাজের মাধ্যমে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪