মধ্যপ্রাচ্যে আমেরিকা আপন স্বার্থই সন্ধান করে: বাহরাম কাসেমি
https://parstoday.ir/bn/news/iran-i45647-মধ্যপ্রাচ্যে_আমেরিকা_আপন_স্বার্থই_সন্ধান_করে_বাহরাম_কাসেমি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ নিজেদের স্বার্থে কিছু পরিভাষা ব্যবহার করছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১৫:৫১ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ নিজেদের স্বার্থে কিছু পরিভাষা ব্যবহার করছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের টেলিফোন পেয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানবিরোধী কিছু মন্তব্য করেছেন। সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে দেশি-বিদেশি সংবাদদাতাদের জনাব কাসেমি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের প্রভাবের বিষয়টি একেবারেই স্বাভাবিক এবং সুস্পষ্ট। সভ্যতা এবং সংস্কৃতি ভৌগোলিক সীমায় আবদ্ধ থাকে না। তিনি বলেন, ইরানকে ঘিরে তার আশেপাশে যেসব কথাবার্তা হচ্ছে সে সবই সভ্যতা সংক্রান্ত।

জনাব কাসেমি বলেন, ইরানভীতির বিষয়টি এখন হাস্যকর হয়ে দাঁড়িয়েছে, সবাই জানে এর কোনো গ্রহণযোগ্যতা নেই কারো কাছে।

উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরান সহযোগিতা করেছে বলে লন্ডন থেকে প্রকাশিত দৈনিক টেলিগ্রাফে যে প্রতিবেদন ছাপা হয়েছে তা নিয়ে কথা বলা সময়ের অপচয় বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ ব্রিফিংয়ের শুরুতে বাহরাম কাসেমি মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার নিন্দা জানান। অপরদিকে মেক্সিকোতে ভূমিকম্প ও যুক্তরাষ্ট্রে টর্নেডো ইরমায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান তিনি।

পার্সটুডে/নাসির মাহমুদ/১১