ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় সৌদির চেষ্টা: নিন্দা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i56658-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_প্রতিষ্ঠায়_সৌদির_চেষ্টা_নিন্দা_করল_ইরান
দখলদার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে তার নিন্দা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, সৌদি আরবের মতো একটি দেশের সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা গভীরভাবে দুঃখিত।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০১৮ ১৪:২২ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আলাউদ্দিন বোরুজেরদি
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আলাউদ্দিন বোরুজেরদি

দখলদার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে তার নিন্দা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, সৌদি আরবের মতো একটি দেশের সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা গভীরভাবে দুঃখিত।”

গতকাল (মঙ্গলবার) সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সৌদি আরব ও ইসরাইলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু ব্যাপকভাবে ধারণা করা হয় যে, তাদের মধ্যে গোপন যোগাযোগ রয়েছে। সাম্প্রতিক কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, সৌদি আরব ও ইসরাইলের অবৈধ সরকার পর্দার আড়ালে থেকে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য কাজ করছে।    

সংবাদ সম্মেলনে বোরুজেরদি দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, রিয়াদের এই আগ্রাসনে ১৫ হাজারের বেশি ইয়েমেনি মারা গেছে। তিনি বলেন, ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে সৌদি সরকার পরাজয় ছাড়া কোনোকিছু অর্জন করতে পারে নি।  

তেহরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হুমকি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বোরুজেরদি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের ওপর যেকোনো আগ্রাসনের মুখে আমরা সঠিক সময়ে প্রতিক্রিয়া দেখাব।”

সিরিয়ায় দুদিনের সফর শেষে বোরুজেরদি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সফরে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২