প্রেসিডেন্ট রুহানির সঙ্গে ইরানের জাতীয় ফুটবল দলের সাক্ষাৎ
-
ইরানের প্রেসিডেন্টকে জাতীয় দলের জার্সি উপহার দিচ্ছেন কর্মকর্তারা
আগামী মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের জন্য ঘোষিত ইরানের জাতীয় ফুটবল দলের সদস্যরা দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়ার ২৫ দিন আগে তারা গতকাল (রোববার) বিকেলে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় দলের খেলোয়াড়দের ক্রীড়ানৈপূণ্য ও দৃঢ় মনোবলের প্রশংসা করেন ড. রুহানি। তিনি আসন্ন বিশ্বকাপে ইরানি দলের সাফল্যও কামনা করেন।
১৪ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় ইরানের জাতীয় দল ‘বি’ গ্রুপে খেলবে। এই গ্রুপে ইরানকে খেলতে হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোর সঙ্গে। ১৫ জুন ইরান মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। ২০ জুন স্পেনেই বিপক্ষে এবং ২৫ জুন পর্তুগালের বিপক্ষে খেলবে ইরান।
বিশ্বকাপের আগে একটি প্রীতি ম্যাচ খেলতে ইরানের জাতীয় ফুটবল দল আজ তুরস্কে গেছে। আগামী ২৮ মে ইরান ও তুরস্ক পরস্পরের মোকাবেলা করবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২১