পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি ইউরোপকে পুরোপুরি মেনে চলতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i57798-পরমাণু_সমঝোতায়_দেয়া_প্রতিশ্রুতি_ইউরোপকে_পুরোপুরি_মেনে_চলতে_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি ইউরোপকে পুরোপুরি মেনে চলতে হবে। আরবি টিভি চ্যানেল আল-আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৪, ২০১৮ ১১:৩৯ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি ইউরোপকে পুরোপুরি মেনে চলতে হবে। আরবি টিভি চ্যানেল আল-আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

বাহরাম কাসেমি আরও বলেছেন, পরমাণু সমঝোতা অক্ষুণ্ণ রাখার পদ্ধতি কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তেহরানের আলোচনা শুরু হয়েছে। ইউরোপকে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে একটি উপসংহারে পৌঁছাতে হবে এবং ইরানের সন্তুষ্টি অর্জন করতে হবে। 

তিনি বলেন, পরমাণু সমঝোতা সইয়ের আগেই এর বিষয়বস্তু নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। কিন্তু আমেরিকা তার প্রতিশ্রুতি রক্ষা করে নি। আমেরিকা নিজেকে বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণ করেছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর দেশটির বিষয়ে বিশ্বব্যাপী নেতিবাচক মনোভাব বেড়েছে বলে বাহরাম কাসেমি জানিয়েছেন।

ইউরোপ এখনও পরমাণু সমঝোতাকে একটি সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে দেখছে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪