ফুটবল বিশ্বকাপ: ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ইরান
-
কর্মকর্তাদের সঙ্গে ইরানের চূড়ান্ত দল
২০১৮ সালের ফিফা বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের কোচ কার্লোস কুইরোজ রাশিয়ায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে গতকাল (সোমবার) এ দল ঘোষণা করেন। ঘোষিত দলে নেদারল্যান্ডসের ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা আলিরেজা জাহানবাখশও রয়েছে। তিনি ওই লিগে ২১টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন।
ইরানের ফুটবল ইতিহাসে পরপর দুটি বিশ্বকাপ খেলার অনন্য দৃষ্টান্ত গড়তে যাচ্ছেন টিম মেল্লি।
১৪ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় ইরানের জাতীয় দল ‘বি’ গ্রুপে খেলার জন্য নির্বাচিত হয়েছে। এই গ্রুপে ইরানকে খেলতে হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোর সঙ্গে। মরক্কোর মুখোমুখি হওয়ার মাধ্যমে আগামী ১৫ জুন নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে দলটি। ২০ জুন স্পেনেই বিপক্ষে এবং ২৫ জুন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে খেলবে ইরান।

ইরানের চূড়ান্ত দল :
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, রাশিদ মাজাহেরি ও আমির আবেদজাদেহ।
ডিফেন্ডার: মাজিদ হোসেইনি, রামিন রেজাইয়ান, মোহাম্মদ রেজা খানজাদেহ, মোরতেজা পুরালিগাঞ্জি, পেজমান মোন্তাজেরি, মিলাদ মোহাম্মদি ও রোজবেহ চেশমি।
মিডফিল্ডার: সাইদ ইজ্জাতোল্লাহি, মাসুদ শোজায়ী, মাহদি তোরাবি, অমিদ ইব্রাহিমি, এহসান হাজসাফি ও কারিম আনসারিফার্দ।
ফরোয়ার্ড : আলিরেজা জাহানবাখশ, মাহদি তারেমি, সরদার আজমাউন, রেজা কোচাননেজাদ, সামান কুদ্দুস, আসকান দেজাগাহ ও ওয়াহিদ আমিরি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৫