‘ইরান-ওমান গ্যাস পাইপলাইন নির্মাণ অব্যাহত থাকবে’
https://parstoday.ir/bn/news/iran-i64897-ইরান_ওমান_গ্যাস_পাইপলাইন_নির্মাণ_অব্যাহত_থাকবে’
তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ওমানের মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। ওমানের তেল ও গ্যাস বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ বিন আর-রুমহি এ কথা বলেছেন। পাইপলাইনটি নির্মাণ হলে ইরান থেকে গ্যাস আমদানি করবে ওমান।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ০৯, ২০১৮ ১৬:০৫ Asia/Dhaka
  • ইরান-ওমান গ্যাস পাইপলাইনের কাজ
    ইরান-ওমান গ্যাস পাইপলাইনের কাজ

তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ওমানের মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। ওমানের তেল ও গ্যাস বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ বিন আর-রুমহি এ কথা বলেছেন। পাইপলাইনটি নির্মাণ হলে ইরান থেকে গ্যাস আমদানি করবে ওমান।

মুহাম্মাদ বিন রুমহি বলেন, প্রকল্প নির্মাণের জন্য আগ্রাহী কোম্পানিগুলোর কাছে দরপত্রের তথ্যাদি পাঠানো হয়েছে। তিনি জানান, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানার জন্য তার দেশ অপেক্ষা করছে।

প্রাকৃতিক গ্যাস রপ্তানির বিষয়ে ওমানের সঙ্গে পাঁচ বছর আগে ইরান একটি সমঝোতা স্মরক বা এমওইউ সই করে। ওই সমঝোতার আওতায় সমুদ্রভিত্তিক পাইপলাইন প্রকল্পের কাজ শেষ হলে পারস্য উপসাগর থেকে থেকে ওমানে গ্যাস রপ্তানি করা হবে।

ইরান বছরে ১৫ লক্ষ টন গ্যাস উত্তোলন করবে এবং সেই গ্যাস ওমানে রপ্তানি করা হবে। যে পাইপলাইন নির্মাণ করা হবে তাতে প্রতিদিন গ্যাস পরিবহনের ক্ষমতা থাকবে দেড়শ কোটি ঘনফুট।#

পার্সটুডে/এসআইবি/৯