তাকফিরি সন্ত্রসাবাদের আসল গডফাদার সৌদি আরব: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i68223-তাকফিরি_সন্ত্রসাবাদের_আসল_গডফাদার_সৌদি_আরব_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান সৌদি আরবকে তাকফিরি সন্ত্রসাবাদের ‘আসল গডফাদা’ বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (সোমবার) এ মন্তব্য করেন এবং তার বক্তব্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ১০:২৭ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরান সৌদি আরবকে তাকফিরি সন্ত্রসাবাদের ‘আসল গডফাদা’ বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (সোমবার) এ মন্তব্য করেন এবং তার বক্তব্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য অভিযুক্ত করার পর বাহরাম কাসেমি এসব কথা বললেন। তিনি বলেছেন, সৌদি আরব আঞ্চলিক দেশগুলো ও সারা বিশ্বে সংগঠিত তাকফিরি সন্ত্রাসবাদকে রপ্তানি করে। মৌলবাদী আদর্শের লালনক্ষেত্র হিসেবে সৌদি আরব অন্য কোনো দেশকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করার যোগ্যতা হরিয়েছে বলেও বাহরাম কাসেমি মন্তব্য করেন।

আদেল আল-জুবায়ের

এর আগে আদেল আল-জুবায়ের বলেছেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক। জবাবে বাহরাম কাসেমি বলেন, সৌদি আরবের এ প্রতিমন্ত্রীর ইরানের বিরুদ্ধে মিথ্যা বলার দীর্ঘদিনের রেকর্ড রয়েছে। তবে তার এ বক্তেব্যের কারণে সন্ত্রাসবাদের প্রতি রিয়াদের সমর্থন ও তাদের দায়দায়িত্ব একটুও কমবে না। ইরানি মুখপাত্র সৌদি কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, অন্যকে অভিযুক্ত না করে নিজেদের শাসন কাঠামো ও অঞ্চলিক দেশগুলোর রক্তপাতের প্রতি নজর দিন।#

পার্সটুডে/এসআইবি/১৯