ইরানে ব্রিটিশ গুপ্তচরের ১০ বছরের কারাদণ্ড
https://parstoday.ir/bn/news/iran-i70346-ইরানে_ব্রিটিশ_গুপ্তচরের_১০_বছরের_কারাদণ্ড
ব্রিটিশ গুপ্তচর সংস্থাকে সহযোগিতার দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত। ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৩, ২০১৯ ১২:০৭ Asia/Dhaka
  • ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি
    ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি

ব্রিটিশ গুপ্তচর সংস্থাকে সহযোগিতার দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত। ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ব্রিটিশ কাউন্সিলের ইরান ডেস্কের প্রধান ব্রিটিশ গুপ্তচরদের হয়ে ইরানের বিরুদ্ধে তৎপরতা চালিয়েছেন। তিনি ইরানের সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব বিস্তারের পরিকল্পনা প্রনয়ণের দায়িত্ব পালন করেছেন। দেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের সহযোগিতায় ওই গুপ্তচরকে আটক করা সম্ভব হয় বলে গোলাম হোসেইন ইসমাইলি জানিয়েছেন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আরও বলেছেন, দণ্ডিত ব্যক্তি আদালতে নিজের গুপ্তচরবৃত্তির কথা সরাসরি স্বীকার করেছেন। গুপ্তচরবৃত্তির জন্য ব্রিটিশ নিরাপত্তা বাহিনী যে তাকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছিল সেকথাও তিনি আদালতকে জানিয়েছেন। 

ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে এ পর্যন্ত বহু মার্কিন ও ব্রিটিশ গুপ্তচর ধরা পড়েছে এবং তারা শাস্তির মুখোমুখি হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩