নেতানিয়াহু ও বোল্টনের নির্দেশে পরমাণু সমঝোতা হত্যা করেছেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/iran-i71846-নেতানিয়াহু_ও_বোল্টনের_নির্দেশে_পরমাণু_সমঝোতা_হত্যা_করেছেন_ট্রাম্প
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন,  আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরমাণু সমঝোতা ধ্বংস করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসাহিত করেছেন।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১০, ২০১৯ ১০:৩০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন,  আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরমাণু সমঝোতা ধ্বংস করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসাহিত করেছেন।  

জারিফ বলেন, এই দুই ব্যক্তি ট্রাম্পকে দিবাস্বপ্ন দেখিয়েছেন যে, চাপ সৃষ্টির মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি শূণ্যের কোঠায় নামিয়ে আনা যাবে। গতকাল (মঙ্গলবার) এক টুইটার পোস্টে জারিফ আরো বলেন, ২০০৫ সালেও নেতানিয়াহু ও জন বোল্টন একই ইস্যু নিয়ে কাজ করেছিলেন। তারা ২০০৫ সালে প্যারিস চুক্তি ধ্বংস করেন। ফলাফল হিসেবে ইরান ২০১২ সালের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল। তারা সে সময়ও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূণ্যের কোঠায় আনতে চেয়েছিলেন। এখন তারাই আবার পরমাণু সমঝোতা ধ্বংস করতে ট্রাম্পকে প্রলুব্ধ করেছেন।

নেতানিয়াহু (বামে) ও জন বোল্টন

২০১৫ সালের জুলাই মাসে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর তা থেকে আমেরিকাকে বের করে নেন। ছয় জাতিগোষ্ঠীর অন্যতম দেশ ছিল আমেরিকা।#

পার্সটুডে/এসআইবি/১০