হামলা হলে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না: ইরানি দূত
https://parstoday.ir/bn/news/iran-i71871-হামলা_হলে_ইরান_হাত_গুটিয়ে_বসে_থাকবে_না_ইরানি_দূত
জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, কোনো রকমের সামরিক আগ্রাসনের মুখে পড়লে তার দেশ হাত গুটিয়ে বসে থাকবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে তিনি পরিষ্কার করে বলেছেন, আমেরিকার পক্ষ থেকে যেকোনো রকমের আগ্রাসন হলে তেহরান জবাব দিতে দ্বিধা করবে না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১১, ২০১৯ ১১:৫৫ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, কোনো রকমের সামরিক আগ্রাসনের মুখে পড়লে তার দেশ হাত গুটিয়ে বসে থাকবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে তিনি পরিষ্কার করে বলেছেন, আমেরিকার পক্ষ থেকে যেকোনো রকমের আগ্রাসন হলে তেহরান জবাব দিতে দ্বিধা করবে না।

পরমাণু কর্মসূচি ও মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় যখন ইরান ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বললেন। ইরানের সামরিক বাহিনী যে অবস্থান নিয়েছে মূলত তিনি তাই সুস্পষ্ট করলেন। গতকাল ইরানের সেনাপ্রধান বলেছেন, মার্কিন সামরিক ঘাঁটি ও বিমানবাহী জাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। আমেরিকা যদি ভুল কোনো পদক্ষেপ নেয় তাহলে এগুলো ধ্বংস করে দেয়া হবে।

বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে মাজিদ তাখতে রাভাঞ্চি আরো বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইরানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়ার জন্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি কোনো উদ্যোগ নেয় নি। তিনি বলেন, আমেরিকার পর ইউরোপের এসব দেশও পরমাণু সমঝোতার সব ধারার প্রতি পূর্ণ সম্মান দেখায় নি। তিনিও ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত দেন।#

পার্সটুডে/এসআইবি/১১