‘সোলাইমানিকে হত্যা করে বিশ্বকে অনিরাপদ করে তুলেছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/iran-i76611-সোলাইমানিকে_হত্যা_করে_বিশ্বকে_অনিরাপদ_করে_তুলেছে_আমেরিকা’
ইরান বলেছে, মার্কিন সরকার ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে আগের চেয়ে বেশি অনিরাপদ করে তুলেছে।ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১১, ২০২০ ০৩:৫০ Asia/Dhaka
  • ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ
    ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ

ইরান বলেছে, মার্কিন সরকার ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে আগের চেয়ে বেশি অনিরাপদ করে তুলেছে।ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, জেনারেল সোলাইমানি ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন।তিনি সৌদি আরবের জন্য একটি বার্তা বহন করছিলেন এবং তার সফরটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক।আমেরিকা তার সফরের ব্যাপারে নানা ধরনের প্রচারণা চালালেও বাস্তবে সামরিক কোনো কাজে তিনি ইরাক সফরে যাননি।

গত ৩ জানুয়ারি মার্কিন বিমান হামলায় শহীদ হন জেনারেল সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি প্রধান আবু মাহদি আল-মুহান্দিস

ইরানি রাষ্ট্রদূত বলেন,জেনারেল সোলায়মানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিলেন্ এবং তিনি আমেরিকার সন্ত্রাসী হামলার শিকার হয়ে শাহাদাতবরণ করেন।জাতিসংঘ ঘোষণা অনুযায়ী ইরান আত্মরক্ষা করার লক্ষ্যে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলেও জানান তিনি। এই ভয়াবহ হামলা থেকে ট্রাম্প প্রশাসন প্রয়োজনীয় শিক্ষা পেয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

হামিদ বায়িদিনেজাদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরানে সম্প্রতি দুর্ঘটনার শিকার ইউক্রেনের যাত্রীবাহী বিমানের নিহত আরোহীদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান।বিমানটি ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়েছে বলে কোনো কোনো মহল যে দাবি করছে তা প্রত্যাখ্যান করে ইরানি রাষ্ট্রদূত বলেন, বিধ্বস্ত বিমানের বেশিরভাগ যাত্রী ইরানি ছিল বলে এ ঘটনায় ইরানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দুর্ঘটনার ব্যপারে আন্তর্জাতিক তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষ হলে এর ফলাফল জনসম্মুখ প্রকাশ করা হবে বলে জানান বায়িদিনেজাদ।#                                                                                 পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।