নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী দেহ্‌কান
https://parstoday.ir/bn/news/iran-i7888-নিরাপত্তা_সম্মেলনে_যোগ_দিতে_মস্কো_গেছেন_ইরানের_প্রতিরক্ষামন্ত্রী_দেহ্_কান
ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহ্‌কান নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার জন্য মস্কো গেছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু'র আমন্ত্রণে মস্কো গেছেন তিনি। ২০১৬ আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মস্কো সম্মেলন বা এমসিআইএস দু’দিনের এ সম্মেলন আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৭, ২০১৬ ০৮:৩২ Asia/Dhaka
  • নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী দেহ্‌কান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহ্‌কান নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার জন্য মস্কো গেছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু'র আমন্ত্রণে মস্কো গেছেন তিনি। ২০১৬ আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মস্কো সম্মেলন বা এমসিআইএস দু’দিনের এ সম্মেলন আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

২০১৬ এমসিআইএস’এ ১৭ জন প্রতিরক্ষামন্ত্রী, ১৪জন উপ প্রতিরক্ষামন্ত্রী, সেনা প্রধান এবং বিশেষজ্ঞসহ ৫০০ কর্মকর্তা যোগ দেবেন। এ বারের সম্মেলনে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে এতে।

মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় ইরান ও রাশিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করেছে। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সিরিয়ার সরকারকে সফলভাবে সহায়তা করেছে উভয় দেশ।

এদিকে গত তিন মাসে দুই দফা মস্কো সফর করেছেন দেহ্‌কান । রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহের অপেক্ষায় যখন রয়েছে ইরান তখন এ সফর করেন তিনি। চলতি মাসের গোড়ার দিক থেকে মস্কো এ সরবরাহের কাজ শুরু করেছে।#

মূসা রেজা/২৭