আমেরিকা একটি বর্ণবাদী সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i79920-আমেরিকা_একটি_বর্ণবাদী_সরকারকে_টিকিয়ে_রাখার_দায়িত্ব_নিয়েছে_ইরান
ইরান বলেছে, আমেরিকা এমন একটি বর্ণবাদী সরকারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে যার অস্তিত্ব দখলদারিত্ব আর নির্যাতনের ওপর ভিত্তি করে টিকে আছে। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরে স্থানান্তরের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০২০ ০১:৩৪ Asia/Dhaka
  • বায়তুল মুকাদ্দাস নগরী (ফাইল ছবি)
    বায়তুল মুকাদ্দাস নগরী (ফাইল ছবি)

ইরান বলেছে, আমেরিকা এমন একটি বর্ণবাদী সরকারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে যার অস্তিত্ব দখলদারিত্ব আর নির্যাতনের ওপর ভিত্তি করে টিকে আছে। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরে স্থানান্তরের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই দূতাবাস স্থানান্তরের বার্ষিকীতে ইহুদিবাদী ইসরাইল সফরে গিয়ে বলেছেন, আমেরিকা বর্তমানে সময়ের মতো আরা কখনোই ইসরাইলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল না।

ইসরাইল সফরে মাইক পম্পেও

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে এক টুইটার বার্তায় বলেছে, দখলদারিত্ব, সন্ত্রাসবাদ, আগ্রাসন ও বর্ণবাদ হচ্ছে ইসরাইলের অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার। এরকম একটি নিকৃষ্ট সরকারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়ে আমেরিকা গোটা বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আমেরিকা ২০১৮ সালের ১৪ মে ইসরাইলস্থ নিজের দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে স্থানান্তর করে। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদের এই শহর যাতে কখনো ফিলিস্তিনের রাজধানী হতে না পারে সে লক্ষ্যে এ কাজ করে আমেরিকা।  ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক প্রতিবাদ হয়।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।