মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানে মাছের উৎপাদন বেড়েছে
https://parstoday.ir/bn/news/iran-i79987-মার্কিন_নিষেধাজ্ঞা_সত্ত্বেও_ইরানে_মাছের_উৎপাদন_বেড়েছে
অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানে মাছের উৎপাদন প্রতি বছর বেড়ে চলেছে। গত বছরে ইরান অ্যাকুয়াকালচারের মাধ্যমে প্রায় ১৩ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করেছে।১৯ মার্চ গত ফার্সি বছর শেষ হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০২০ ০৬:৫২ Asia/Dhaka
  • ইরানে একটি মাছের দোকান
    ইরানে একটি মাছের দোকান

অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানে মাছের উৎপাদন প্রতি বছর বেড়ে চলেছে। গত বছরে ইরান অ্যাকুয়াকালচারের মাধ্যমে প্রায় ১৩ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করেছে।১৯ মার্চ গত ফার্সি বছর শেষ হয়।

ইরানের মৎস্য সংস্থার প্রধান নবীউল্লাহ খুনমির্জায়ি গতকাল (রোববার) জানান, গত বছরে দেশে চাষের মাধ্যমে মোট ১২লাখ ৮০ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে।

এর আগের বছর ইরান চাষের মাধ্যমে মাছ উৎপাদন করেছিল ১২ লাখ ৬০ হাজার মেট্রিক টন যা প্রায় ২০ হাজার মেট্রিক টন বেশি। সরকারি পরিসংখ্যান থেকে তথ্য জানা গেছে। নবীউল্লাহ খুনমির্জায়ি বলেন, মার্কিন সরকারের একতরফা নিষেধাজ্ঞা এবং নানামুখী চাপের পরেও ইরান এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির খবরে বলা হয়েছ, উন্নত মানের কারণে আন্তর্জাতিক বাজারে ইরানি মৎস্যজাত পণ্যের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সেজন্য ইরানি কর্তৃপক্ষ চলতি ফার্সি বছরে চাষের মাধ্যমে ১৬ লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্য অর্জন করতে গিয়ে দেশে নতুন করে ২৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে খুন মির্জায়ি জানান।#

পার্সটুডে/এসআইবি/১৮