পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80108-পাকিস্তানে_বিমান_বিধ্বস্তের_ঘটনায়_সমবেদনা_জানাল_ইরান
পাকিস্তানের করাচিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০২০ ১৫:১৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

পাকিস্তানের করাচিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে নিহতদের পরিবারবর্গের পাশাপাশি পাকিস্তানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পিআইএর একটি যাত্রীবাহী বিমান একশ’র বেশি যাত্রী নিয়ে আজ বিকেলে একটি আবাসিক এলাকার উপর ভেঙে পড়ে।  এ৩২০ বিমানটিতে ৯৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিল। বিমানটি বিধ্বস্তের ঘটনায় ভূমির প্রায় পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং সেখানকার অধিবাসীরাও হতাহত হয়।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।