ঈদুল ফিতর উপলক্ষে ৩৭২১ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i80134-ঈদুল_ফিতর_উপলক্ষে_৩৭২১_বন্দিকে_ক্ষমা_করলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন হাজার ৭২১ জন বন্দিকে ক্ষমা করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২৩, ২০২০ ১৮:২৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন হাজার ৭২১ জন বন্দিকে ক্ষমা করেছেন।

ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ইবরাহিম রায়িসি'র পাঠানো তালিকা অনুযায়ী আজ (শনিবার) এসব বন্দির প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি।

ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত তিন হাজার ৭২১ জন বন্দী এই ক্ষমার আওতায় এসেছেন। এর ফলে এদের অনেকের শাস্তি কমে গেছেন। আবার কেউ কেউ শাস্তি থেকে পুরোপুরি মুক্তি পেয়েছেন।

প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমা পাওয়ার যোগ্য বন্দিদের তালিকা গ্রহণ করেন এবং বিচার বিভাগের প্রধানের সুপারিশ অনুযায়ী তাদেরকে ক্ষমা করেন। গত বছর ৬৯১ জন বন্দিকে ক্ষমা করেছিলেন তিনি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।