উভচর ট্যাংকসহ কয়েকটি সামরিক সরঞ্জাম উদ্বোধন করল আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i80989-উভচর_ট্যাংকসহ_কয়েকটি_সামরিক_সরঞ্জাম_উদ্বোধন_করল_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কয়েকটি নয়া সামরিক সরঞ্জাম উদ্বোধন করেছে। এর মধ্যে রয়েছে উভচর ট্যাংক, ড্রোন ও রাডারসহ বিভিন্ন সরঞ্জাম। আজ (শনিবার) সকালে আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল সালামির উপস্থিতিতে এসব উন্মোচন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০২০ ১১:৩৫ Asia/Dhaka
  • উভচর ট্যাংক
    উভচর ট্যাংক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কয়েকটি নয়া সামরিক সরঞ্জাম উদ্বোধন করেছে। এর মধ্যে রয়েছে উভচর ট্যাংক, ড্রোন ও রাডারসহ বিভিন্ন সরঞ্জাম। আজ (শনিবার) সকালে আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল সালামির উপস্থিতিতে এসব উন্মোচন করা হয়।

জলে ও স্থলে ব্যবহার উপযোগী বিটিআর-৬০ ট্যাংকে অগ্নি প্রতিরোধী ব্যবস্থার পাশাপাশি বিশেষ দূরবীক্ষণ যন্ত্র এবং তাপমাত্রা ভিত্তিক সেন্সর রয়েছে। এর ফলে চার হাজার মিটার দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখা যায়। একইসঙ্গে ১০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব পরিমাপের লেজার ব্যবস্থা রয়েছে।

এই ট্যাঙ্কের সাহায্যে অতি অল্প সময়ের মধ্যে লক্ষ্যবস্তু চিহ্নিত করে কম্পিটারের মনিটরে বসেই সেটাকে ধ্বংস করা সম্ভব।

রাডার

এছাড়া আজ আরও যেসব সামরিক সরঞ্জাম উদ্বোধন করা হয়েছে তার মধ্যে রয়েছে, কাভেশগার-১। এটি এ ধরণের রাডার। তবে এর কাজ হচ্ছে মাটির নিচে লুকিয়ে রাখা বিস্ফোরক ও মাইনের বিষয়ে সংকেত দেওয়া।

৭ থেকে ১৫ মিটার পরিসীমার মধ্যে ১০ থেকে ২০ সেন্টিমিটার গভীরে কোনো ট্যাঙ্ক বিধ্বংসী মাইন ও বিস্ফোরক পেতে রাখা হলে তা সম্পর্কে আগেই সংকেত দিতে পারে এই ব্যবস্থা।

এছাড়াও মেরাজ নামের একটি নয়া ড্রোন এবং উন্নত মেশিন গান উদ্বোধন করেছে আইআরজিসি'র পদাতিক ইউনিট।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।