ইরানে কৌশলগত অস্ত্র তৈরির সব অবকাঠামো রয়েছে: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i82363-ইরানে_কৌশলগত_অস্ত্র_তৈরির_সব_অবকাঠামো_রয়েছে_প্রতিরক্ষামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, কৌশলগত অস্ত্র তৈরির অবকাঠামো আমাদের রয়েছে, অস্ত্র তৈরির ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৮, ২০২০ ১৩:০৮ Asia/Dhaka
  • হাতামি
    হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, কৌশলগত অস্ত্র তৈরির অবকাঠামো আমাদের রয়েছে, অস্ত্র তৈরির ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই।

তিনি আজ (মঙ্গলবার) ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। তিনি আরও বলেছেন, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা অক্ষুণ্ণ রেখে এ ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রাখবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের প্রয়োজনীয় সব ধরণের প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা মেটাতে সক্ষম। এর পাশাপাশি অর্থনীতিসহ বেসামরিক বিভিন্ন খাতে সহযোগিতা করতেও এই মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। 

বৈঠক শেষে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতাবা যুন্নুরি বলেছেন, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাইবার ইস্যুর পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

ইরান জীবাণু সন্ত্রাস মোকাবেলা এবং নয়া যুদ্ধ কৌশলের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে বলে তিনি জানান। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের প্রতিরক্ষা খাত আরও সমৃদ্ধ হয়েছে এবং 'আমরাও পারি'- এই স্লোগান বাস্তবায়িত হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।