ইসরাইলকে এনপিটি-তে সই করতে বাধ্য করুন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i82624-ইসরাইলকে_এনপিটি_তে_সই_করতে_বাধ্য_করুন_ইরান
ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু নিরস্ত্রীরণ চুক্তি বা এনপিটি-তে সই করতে বাধ্য করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৯, ২০২০ ০৪:৫৭ Asia/Dhaka
  • ইসহাক আলী হাবিব
    ইসহাক আলী হাবিব

ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু নিরস্ত্রীরণ চুক্তি বা এনপিটি-তে সই করতে বাধ্য করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ প্রতিনিধি ইসহাক আলী হাবিব গতকাল (শুক্রবার) এই আহ্বান জানান। তিনি বলেন, এনপিটি-তে সই করতে ইসরাইলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং ইসরাইলের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতিনিধিদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরাইলের ধ্বংসাত্মক ভূমিকার কথা বিবেচনা করেই এসব ব্যবস্থা নেয়া জরুরি বলে মন্তব্য করেন ইরানের এ প্রতিনিধি। 

আমেরিকা ও ইসরাইল পরমাণু অস্ত্রের পরীক্ষ বাড়িয়েছে

কম্প্রহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি সইয়ের বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনলাইন বৈঠকে ইসহাক আলী হাবিব এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরাইল ও আমেরিকার ধ্বংসাত্মক ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত অঞ্চলে পরিণত করা যাচ্ছে না।  

আমেরিকার ভূমিকার সমালোচনা করে ইসহাক আলী হাবিব বলেন, এ দেশটি এ পর্যন্ত এক হাজার ৫৪টি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা বিশ্বের পরমাণু শক্তিধর যেকোনো দেশের চেয়ে বেশি। আমেরিকার কাছে কয়েক হাজার পরমাণু অস্ত্র রয়েছে এবং আমেরিকাই একমাত্র যারা অন্য দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। অন্যদিকে, ইসরাইলের হাতে রয়েছে ২০০ থেকে ৪০০টি পরমাণু ওয়ারহেড এবং তারা এনপিটিতে সই করে নি। এ দুটি শক্তির ভূমিকা বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করার ক্ষেত্রে বড় ধরনের বাধা বলে মন্তব্য করেন ইসহাক আলী হাবিব।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।