‘বহুদিন পর একটি আন্তর্জাতিক বেতার থেকে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হলাম’
https://parstoday.ir/bn/news/iran-i83552-বহুদিন_পর_একটি_আন্তর্জাতিক_বেতার_থেকে_শ্রেষ্ঠ_শ্রোতা_নির্বাচিত_হলাম’
সুপ্রিয় বন্ধুগণ, আমার ছালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৩, ২০২০ ০৯:০১ Asia/Dhaka
  • ‘বহুদিন পর একটি আন্তর্জাতিক বেতার থেকে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হলাম’

সুপ্রিয় বন্ধুগণ, আমার ছালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন।

গত জুলাই থেকে আমি আপনাদের বাংলা অনুষ্ঠান দীর্ঘ বিরতির পর শোনা শুরু করেছিলাম। সপ্তাহের প্রতিটি অনুষ্ঠানই আমি শুনে থাকি এবং মতামত জানিয়ে নিয়মিতভাবে ই-মেইলও করে থাকি। নিয়মিত ভিজিটও করে থাকি আপনাদের ওয়েব সাইডে। আর এরই ফলশ্রুতিতে এ মাসে আপনারা আমাকে রেডিও তেহরানের মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করেছেন। আর খবরে আমি ভীষণ আনন্দিত। বহুদিন পর একটি আন্তর্জাতিক বেতার থেকে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হলাম। ফেসবুকে ফলাফল প্রকাশের পর থেকেই দারুণ লাগছে।

আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলা বিভাগ রেডিও তেহরানের সকল ভাই-বোন, কর্মকর্তা এবং উপস্থাপকবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কামনা করবেন এভাবেই যেন লিখে যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকবেন।     

 

শুভেচ্ছান্তে-

মোঃ সাইফুল ইসলাম

গ্রাম: পুরান বগুড়া

চাঁদনী বাজার, বগুড়া।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।