-
ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাচ্ছে
আগস্ট ২৭, ২০২৬ ১৯:২৪পার্সটুডে- তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি প্রতিপক্ষের সাথে সাক্ষাৎ করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
-
ইরান মানবিক সহায়তা দিতে প্রস্তুত: নেপাল সরকার ও জনগণের প্রতি পেজেশকিয়ান
আগস্ট ২৭, ২০২৬ ১৮:৫৪পার্সটুডে- নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সরকার ও জনগণের প্রতি তাঁর এবং সমগ্র ইরান জাতির পক্ষ থেকে সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছেন।
-
মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা অপরিহার্য: আয়াতুল্লাহ নুরি হামেদানি
আগস্ট ২৭, ২০২৬ ১৭:৩৪পার্সটুডে- আন্তর্জাতিক মুসলিম ঐক্য সম্মেলনে দেওয়া এক বার্তায় ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব গ্র্যান্ড আয়াতুল্লাহ নুরি হামেদানি মুসলিম দেশগুলোর শাসকদের মধ্যে ঐক্য ও সহযোগিতাকে সকলের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।
-
শত্রুরা ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টি করতে সব সক্ষমতা কাজে লাগিয়েছে
আগস্ট ২৭, ২০২৬ ১৭:০২পার্সটুডে-সরকারি সপ্তাহ উপলক্ষে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ একটি বার্তা দিয়েছেন।
-
যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদেরই আবার নিষেধাজ্ঞা দিচ্ছে: বাকায়ি
আগস্ট ২৭, ২০২৬ ১৬:৪৭পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওয়াশিংটনের ইরানবিষয়ক নীতিকে ‘পুরোপুরি হাস্যকর এক প্রদর্শনী’ বলে অভিহিত করেছেন।
-
এ অঞ্চল থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রস্থান প্রসঙ্গে বাকাইয়ি: "বস, আমি ক্লান্ত!"
আগস্ট ২৭, ২০২৬ ১৪:৪৫পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পশ্চিম এশিয়া অঞ্চল থেকে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের প্রস্থান প্রসঙ্গে একটি পোস্টে লিখেছেন: উদ্দেশ্য ছিল: শক্তি প্রদর্শন। বর্তমান উদ্দেশ্য: অবকাশ যাপন! বস, আমি ক্লান্ত।
-
ইরানবিরোধী নিষেধাজ্ঞা মানবে না চীন; স্বাগত জানালেন কলিবফ
আগস্ট ২৭, ২০২৬ ১৩:১৩পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরান ও চীনের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে কারো অনুমতির প্রয়োজন নেই।
-
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের নিন্দা জানান: জাতিসংঘকে আরাকচি
আগস্ট ২৭, ২০২৬ ১২:২৯পার্সটুডে- জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসবাদের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন এই পদক্ষেপের নিন্দা জানানো জাতিসংঘের আইনি ও নৈতিক দায়িত্ব।
-
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি মুখপাত্র
আগস্ট ২৭, ২০২৬ ১০:৩৩পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নিলে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।
-
ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে
আগস্ট ২৬, ২০২৬ ২১:১৮পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও প্রতিস্থাপনের কাজ চলছে।