-
আমেরিকাকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিল ইরানের আদালত
এপ্রিল ২৬, ২০২৩ ১৪:০৪২০১৭ সালে ইরানের জাতীয় সংসদ ভবন এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি (রহ)'র মাজারে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কয়েক কোটি ডলার আর্থিক ক্ষতিপূরণ দিতে আমেরিকাকে নির্দেশ দিয়েছে ইরানের একটি আদালত। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওই হামলায় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই অর্থ দিতে হবে।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
এপ্রিল ২৫, ২০২৩ ১১:৫৩জাতিসংঘের মানবিক সম্পর্ক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। হোসাইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ (শনিবার) অনুষ্ঠিত মার্টিন প্রিফিথসের ওই সাক্ষাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
-
তুরস্কে ইরানের পণ্য রপ্তানি বেড়েছে শতকরা ২৩ ভাগ
এপ্রিল ২৫, ২০২৩ ০৮:৩৩ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে তুরস্কে পণ্য রপ্তানির পরিমাণ গত এক বছরে শতকরা ২৩ ভাগ বেড়েছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা বা টিপিও’র একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এই তথ্য দিয়েছেন।
-
রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরান সফরে আসছে
এপ্রিল ২৫, ২০২৩ ০৮:২৫অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামী মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং তেল-গ্যাস থেকে শুরু করে পরিবহন খাতে সহযোগিতার বিষয় নিয়ে প্রতিনিধিদলটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে কথা রয়েছে।
-
ইইউ এবং ব্রিটেনের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান
এপ্রিল ২৫, ২০২৩ ০৫:০৫ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ওই ইউনিয়ন ও লন্ডন ইরানের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে তেহরান।
-
শত্রুর ২ গোয়েন্দা বিমান একই সময়ে হ্যাক করেছে ইরান
এপ্রিল ২৪, ২০২৩ ১২:০৯সীমান্তের কাছে শত্রুর দু'টি গোয়েন্দা বিমান একই সময়ে হ্যাক করেছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইলেকট্রনিক কোম্পানি 'সা ইরান' আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে।
-
ইরান নিয়মিতভাবে সৌদি আরবের সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে
এপ্রিল ২৪, ২০২৩ ০৮:৩৩ইসলামী প্রজাতন্ত্র ইরান নিয়মিতভাবে সৌদি আরবে সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে। রিয়াদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর পর তেহরান এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সম্প্রতি সৌদি আরব এবং ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হয়েছে।
-
ইরানের শক্তি ও সম্মানের মূল উৎস আইআরজিসি: মুখপাত্র
এপ্রিল ২৪, ২০২৩ ০৫:০১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ঠিক এ কারণেই এদেশের ‘কসম খাওয়া শত্রুরা’ আইআরজিসির প্রতি ক্ষুব্ধ।
-
ইরান কখনোই অন্য দেশে হামলার চিন্তা করে না: মুখপাত্র
এপ্রিল ২৩, ২০২৩ ১২:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের সামরিক খাত সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে উসকানিমূলক বক্তব্য রেখেছেন তার উদ্দেশ্য হচ্ছে ইরান ভীতি তৈরির মাধ্যমে আরও অস্ত্র বিক্রি করা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উসকে দেওয়া।
-
রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার তৃতীয় পর্বে বিজয়ীর নাম ঘোষণা
এপ্রিল ২৩, ২০২৩ ১১:৫০রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর তৃতীয় পর্বে মোট ২৫৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১৩৯ জন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ভারতের ছত্তিশগড়ের ভিলাই-এর প্রতিযোগী আনন্দ মোহন বাইন।