-
বিদ্যুৎ লাইনের ওপর বিমান বিধ্বস্ত, ৮৫ হাজার ঘরবাড়ি অন্ধকারে
নভেম্বর ২৮, ২০২২ ০৯:৩৩আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যেরর মন্টগোমারি কাউন্টির বিদ্যুৎ লাইনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার কারণে সেখানকার অন্তত ৮৫ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছে।
-
ইরানে আসছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী, মূল ফোকাস ‘দ্বিপক্ষীয় সহযোগিতা
নভেম্বর ২৮, ২০২২ ০৮:৪৭’ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি একদিনের জন্য ইরান সফর আসছেন। সফরে তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিনিধিদল থাকবে।
-
দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে আঙ্কারা: প্রেসিডেন্ট এরদোগান
নভেম্বর ২৮, ২০২২ ০৬:৩৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দেয়ার একই সময়ে বলেছেন, দামেস্কের সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা রয়েছে। তিনি গতকাল (রোববার) আঙ্কারায় এক বক্তব্যে বলেন, “মিশরের সঙ্গে যেভাবে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে একইভাবে সিরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একইপথে হাঁটবে তুরস্ক।”
-
ইউরোপীয়দের জন্য কঠিন দিন অপেক্ষা করছে: ন্যাটো মহাসচিব
নভেম্বর ২৮, ২০২২ ০৬:২৫মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়ান্স স্টোলটেনবার্গ একথার সত্যত্য স্বীকার করেছেন যে, ইউক্রেনের প্রতি সামরিক ও আর্থিক পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে ইউরোপকে চড়া মূল্য দিতে হচ্ছে। সামনের দিকে ইউরোপীয় দেশগুলোর জনগণকে আরো কঠিন সময় পার করতে হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
-
কাতারে ইরানের রপ্তানি ৩০% বেড়েছে: বাণিজ্য মন্ত্রণালয়
নভেম্বর ২৮, ২০২২ ০৬:০৫গত অক্টোবর মাসে কাতারে ইরানের পণ্য রপ্তানি ২০২১ সালের অক্টোবরের তুলনায় শতকরা ৩০ ভাগ বেড়েছে বলে খবর দিয়েছে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ কলিবফ এ খবর জানিয়ে বলেছেন, অক্টোবর পর্যন্ত এর আগের সাত মাসে কাতারে বিশেষ কিছু পণ্যের রপ্তানি দ্বিগুণ বেড়েছে।
-
সাংহাই সহযোগিতা পরিষদে যোগদানের বিল অনুমোদন করল ইরানের সংসদ
নভেম্বর ২৮, ২০২২ ০৫:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের পক্ষে ইরানের পার্লামেন্ট যে অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে তা থেকে সার্বিক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি তেহরানের দৃঢ় প্রত্যয়ের প্রমাণ পাওয়া যায়।
-
বেলজিয়ামের বিপক্ষে মরক্কোর দাপুটে জয়: বিশ্বকাপে আরেক অঘটন
নভেম্বর ২৭, ২০২২ ১৭:৩৯ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে ২-০ গোলে হারাল ২২ নম্বরের আফ্রিকার দেশ মরক্কো। আর তাতেই বিশ্বকাপের নক আউট পর্বে খেলার সম্ভাবনা বেড়ে গেল মরক্কোর। আগের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে সমান তালে লড়াই করে গোলশূন্য ড্র করেছিল মরক্কো।
-
আমেরিকা ইসরাইলের সর্বাত্মক যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে: হোসেইন সালামি
নভেম্বর ২৭, ২০২২ ১৬:৩২ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি শত্রুদের যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা, ইসরাইল এবং তাদের আঞ্চলিক মিত্ররা মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে।
-
ইরানের সঙ্গে খেলার আগেই কি বিশ্বকাপ থেকে বাদ পড়বে আমেরিকা?
নভেম্বর ২৭, ২০২২ ১৬:১১মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবমাননা করা হয়েছে। তারা ইরানের জাতীয় পতাকা বিকৃত করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে।
-
আরপিও সংশোধন প্রস্তাব: সরকারের অবস্থান জানতে চান সিইসি
নভেম্বর ২৭, ২০২২ ১৫:৩৪বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বারবার চিঠি দিয়েও এই বিষয়ে অগ্রগতির তথ্য জানায়নি আইন মন্ত্রণালয়। এজন্য ১৫ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি জানাতে ‘শেষবারের মতো’ চিঠি দিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি।