-
আমেরিকা ইরানের কাছে পরাজয় থেকে শিক্ষা নেয়নি: প্রেসিডেন্ট রায়িসি
নভেম্বর ২০, ২০২২ ০৬:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিগত চার দশকে ইরানির উন্নতি ও অগ্রগতির সামনে আমেরিকা বহুবার পরাজিত হলেও সেসব পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করেনি। তিনি শনিবার ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর আলবুসাঈদির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
পারস্য উপসাগরে চালকবিহীন নৌযান মোতায়েন করবে সন্ত্রাসী মার্কিন বাহিনী
নভেম্বর ২০, ২০২২ ০৬:২৪ইরানের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরে অন্তত ১০০ চালকবিহীন নৌযান মোতায়েন করবে আমেরিকা। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী বা সেন্টকমের কমান্ডার- জেনারেল মাইকেল কুরিলা শনিবার এ ঘোষণা দিয়ে বলেছেন, ২০২৩ সালের শেষ নাগাদ এসব নৌযান মোতায়েনের কাজ শেষ হবে।
-
ইনস্টাগ্রাম বন্ধ হওয়া সত্ত্বেও ইরানে অনলাইন কেনাকাটা বেড়েছে ৩৮ ভাগ
নভেম্বর ২০, ২০২২ ০৬:১২ইরানের সাম্প্রতিক সহিংসতা উস্কে দেয়ার কারণে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো মার্কিন-ভিত্তিক সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দেয়া সত্ত্বেও ইরানে অনলাইন কেনাকাটা বেড়েছে বলে এক জরিপে দেখা গেছে। ইরানের বৃহত্তম বেসরকারি ইউনিয়ন টিসিসিআইএম প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রকাশ করে এ খবর জানিয়েছে।
-
শীতে কিয়েভের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে: ইউক্রেনের প্রধানমন্ত্রী
নভেম্বর ২০, ২০২২ ০৬:০৬ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মাইহাল বলেছেন, দেশটির স্পর্শকাতর স্থাপনাগুলোতে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে দেশের জ্বালানি ব্যবস্থার প্রায় অর্ধেক অকার্যকর হয়ে পড়েছে। তিনি সতর্কবাণী উচ্চারণ করে আরো বলেছেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে গেলে রাজধানী কিয়েভের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
-
থাইল্যান্ডে ছোট আকারের পরমাণু চুল্লি নির্মাণ করবে আমেরিকা
নভেম্বর ১৯, ২০২২ ১৭:৪৭মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, থাইল্যান্ডে ছোট আকারের পরমাণু চুল্লি নির্মাণ করা হবে।
-
'রংধনু আসরের প্রতিটি পর্ব নতুনত্বে ভরপুর থাকে'
নভেম্বর ১৯, ২০২২ ১৭:৪২প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭ নভেম্বর বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর আমাদের খুব খুব ভালো লেগেছে। এমন সুন্দর ও উপভোগ্য একটি অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগ, বিশেষত রংধনু আসরের নির্মাতা আশরাফুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই।
-
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ: আটক সেনাদের হত্যা করেছে কিয়েভ
নভেম্বর ১৯, ২০২২ ১৬:৫০রাশিয়ার একদল আটক সেনাকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে ইউক্রেনের সেনারা। শুক্রবার ইউক্রেনের বিরুদ্ধে এই ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে রাশিয়া।
-
আমেরিকাকে পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেয়ার হুঁশিয়ার দিল উ. কোরিয়া
নভেম্বর ১৯, ২০২২ ১৬:৫০উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার হুমকি মোকাবেলার জন্য তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ।
-
আদালতে আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা
নভেম্বর ১৯, ২০২২ ১৫:৪৭ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা আদালতে আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে এর আগে গ্রেফতারি পরওয়ানা জারি হয়েছিল।
-
আইএইএ'র পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেওয়া হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ১৯, ২০২২ ১৫:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র নির্বাহী পরিষদের ইরানবিরোধী প্রস্তাব অগঠনমূলক এবং এই পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেওয়া হবে।