-
বায়তুল মুকাদ্দাসকে ঘিরে ইসরাইলি মহাষড়যন্ত্র রুখতে কুদস দিবসে সোচ্চার হোন: খাতামি
এপ্রিল ২২, ২০২২ ১৩:৫৪ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বিশ্ব কুদস্ দিবসের মিছিলে অংশ নিতে ইরানি জাতির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এ দিবসের মিছিল শত্রুদের ক্রুদ্ধ করে।
-
‘সোলাইমানি হত্যার প্রতিশোধ অবশ্যম্ভাবী, সময় ও স্থান আমরাই ঠিক করব’
এপ্রিল ২২, ২০২২ ১৩:৩৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ অবশ্যই নেবে ইরান। কোনো আলোচনায় অন্য কোনো কিছুর বিনিময়ে প্রতিশোধ গ্রহণের প্রত্যয় থেকে তেহরান সরে আসবে না।
-
দোনবাসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিল রাশিয়া
এপ্রিল ২২, ২০২২ ১৩:২০একজন শীর্ষ রুশ জেনারেল বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসাবে রুশ সেনাবাহিনী দোনবাস এবং দক্ষিণ ইউক্রেনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে।
-
হিজাব পরায় কলেজে ঢুকতে বাধা, পরীক্ষা না দিয়েই ফিরে গেলেন দুই ছাত্রী
এপ্রিল ২২, ২০২২ ১৩:০৩ভারতের বিজেপিশাসিত কর্ণাটকের একটি কলেজে হিজাব পরিহিতা দুই ছাত্রীকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
-
পরমাণু সমঝোতায় ফিরতে জো বাইডেনের প্রতি সাবেক ৪০ কর্মকর্তার আহ্বান
এপ্রিল ২২, ২০২২ ১২:৫৯আমেরিকা ও ইউরোপের সাবেক ৪০ জন সরকারি কর্মকর্তাসহ বেশ কয়েকজন পরমাণু বিশেষজ্ঞের একটি দল পরমাণু চুক্তি সাফল্যের সঙ্গে শেষ করার জন্য জো-বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
হাওর এলাকায় আগাম বন্যা, ফসল রক্ষায় স্থায়ী ব্যবস্থার পরিকল্পনা
এপ্রিল ২২, ২০২২ ১২:৩২বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার ফসল রক্ষার জন্য স্থায়ী ব্যবস্থার পরিকল্পনা করছে সরকার। তাছাড়া, হাওরে চাষের উপযোগী আগাম ফসল তোলা যায় এমন জাতের ধান উৎপাদনের লক্ষ্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন দেশের কৃষি বিজ্ঞানীরা। তবে তেমন ধান পেতে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে।
-
ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরাইলকে পাল্টা হুঁশিয়ারি দিল রাশিয়া
এপ্রিল ২২, ২০২২ ১২:১৭ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরোভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন. তেল আবিব সরকার ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ ও যেকোনো সাহায্য দেয়া অব্যাহত রাখলে মস্কোও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
-
সুইডেনে কুরআন পোড়ানো ও আল আকসায় হামলা মেনে নেব না: চরমোনাই পীর
এপ্রিল ২২, ২০২২ ১১:২১সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও বায়তুল মোকাদ্দাসের আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
-
স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
এপ্রিল ২২, ২০২২ ০৮:৩১বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ (শুক্রবার) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
-
রেডিও তেহরান: সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর
এপ্রিল ২২, ২০২২ ০৮:১২১৯৮২ সালের ১৭ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের অধীনে বাংলা বিভাগের কার্যক্রম শুরু করে এবং সে হিসেবে বাংলা বিভাগ ২০২২ সালের ১৭ এপ্রিল ৪০ বছর পূর্ণ করেছে। অবৈধ দখলদার ও সাম্রাজ্যবাদী শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে রেডিও তেহরানের সরব উপস্থিতি নিঃসন্দেহে একটি গণমাধ্যম হিসেবে অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। এ মাহেন্দ্রক্ষণে রেডিও তেহরানের একজন শ্রোতা ও ওয়েবসাইটের পাঠক হিসেবে নিজেকে আমি সত্যিই ধন্য ও গৌরব বোধ করছি।