-
আরএসএস-বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালানোর আহ্বান জানাল সিপিআইএম
এপ্রিল ০৯, ২০২২ ১২:৪৮ভারতে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস-বিজেপি’র বিরুদ্ধে শুধু রাজনৈতিক লড়াই নয়, মতাদর্শগত, সাংস্কৃতিক, সামাজিক, সাংগঠনিকসহ সমস্ত ক্ষেত্রে লড়াই চালানোর আহ্বান জানিয়েছে সিপিআই(এম)। গতকাল (শুক্রবার) সিপিআই(এম)-এর ২৩ তম কংগ্রেসে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ওই আহ্বান জানানো হয়েছে।
-
আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে একতরফা বিজয় পেতে চায়: ফখরুল
এপ্রিল ০৯, ২০২২ ১২:২০বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটক করে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে একতরফা বিজয় পেতে চায়।
-
শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে: রায়িসি
এপ্রিল ০৯, ২০২২ ১২:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পরমাণু প্রুযুক্তির উন্নয়ন এবং গবেষণায় তার সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আজ শনিবার পারমাণবিক শিল্পের এক প্রদর্শনী অনুষ্ঠানে রায়িসি এ মন্তব্য করেন।
-
পুতিনের দুই মেয়ের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা
এপ্রিল ০৯, ২০২২ ১১:৩৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে-সহ দেশের আরও ২০০ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
-
মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধ সংগঠনগুলো অস্ত্র সমর্পণ করবে না
এপ্রিল ০৯, ২০২২ ১১:০২ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ প্রধান ফালিহ আল-ফাইয়াজ বলেছেন, দেশের মাটি থেকে মার্কিন সেনাদের পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধকামী সংগঠনগুলোর যোদ্ধারা অস্ত্র সমর্পণ করবে না।
-
তুরস্ক ও বাহরাইনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো হামাস
এপ্রিল ০৯, ২০২২ ০৯:৪৬ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে ফিলিস্তিনের জেনিন শহরের এক তরুণ যে বীরত্বপূর্ণ অভিযান চালিয়ে কয়েকজন ইহুদিবাদীকে হত্যা করেছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে তুরস্ক এবং বাহরাইন। এই দুই দেশের নিন্দা জানানোয় ক্ষুব্ধ হয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
ইউক্রেনের কাছে তুরস্কের ড্রোন বিক্রি, প্রতিবাদ জানাল রাশিয়া
এপ্রিল ০৯, ২০২২ ০৯:০৯ইউক্রেনের কাছে তুরস্কের পক্ষ থেকে বাইরাকতার কম্ব্যাট ড্রোন বিক্রি অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে রাশিয়া।
-
দখলদারদের বিরুদ্ধে লড়াই ফিলিস্তিনিদের অধিকার
এপ্রিল ০৯, ২০২২ ০৮:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইহুদিবাদী ইসরাইল সরকারের বিরুদ্ধে নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের লড়াইকে বৈধ, অবশ্যম্ভাবী এবং স্বাভাবিক অধিকার বলে মন্তব্য করেছে।
-
মাসুদ-শেরম্যান বৈঠক: র্যাবের নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের প্রস্তাব
এপ্রিল ০৯, ২০২২ ০৮:০৯র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠককাল এ প্রস্তাব দেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
-
মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কারের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি
এপ্রিল ০৯, ২০২২ ০৭:৫৪ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানকে কেন্দ্র করে জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। গতকাল (শুক্রবার) রাজধানী বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, মানবাধিকারকে রাজনীতিকীকরণ এবং একে হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে তার সরকারের অবস্থান। এ বিষয়ে পশ্চিমা কিছু দেশের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ব্যাপারে তিনি হুঁশিয়ার