-
মস্কো-কিয়েভ শান্তি আলোচনায় মার্কিন বাধা: মস্কোর সমালোচনা
মার্চ ২০, ২০২২ ১৩:১১ইউক্রেনের ব্যাপারে মার্কিন নীতির সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভকে মস্কোর দেওয়া সহজ শর্তগুলো মেনে নিতে আমেরিকা বাধা দিচ্ছে। মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি আলোচনার সময় লক্ষ্য করা গেছে ওয়াশিংটনের কর্মকর্তারা তাদের অবস্থান এবং ইচ্ছেগুলো ইউক্রেনীয় কর্মকর্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে।
-
রাশিয়ার তৈরি ‘এস-৪০০’ ইউক্রেনে পাঠাতে তুরস্ককে আমেরিকার চাপ
মার্চ ২০, ২০২২ ০৯:১৮রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ইউক্রেনে চলমান রুশ হামলা মোকাবিলায় ব্যবহার করতে চাচ্ছে আমেরিকা! বার্তা সংস্থা রয়টার্স ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
-
ইউক্রেনে বিজয়ী হলে জর্জিয়া ও মোলদোভাকেও গ্রাস করবে রাশিয়া
মার্চ ২০, ২০২২ ০৮:৩৬ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে নয়া দাবি উত্থাপন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।তিনি শনিবার ব্ল্যাকপুল শহরে ক্ষমতাসীন দলের নেতাদের এক বৈঠকে দাবি করেন, ইউক্রেন যুদ্ধে বিজয়ী হলে রাশিয়া তার অগ্রাভিযান অব্যাহত রাখবে এবং জর্জিয়া ও মোলডোভাকেও গ্রাস করে ফেলবে।
-
উত্তর প্রদেশে মসজিদের কাছে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেফতার ৬
মার্চ ২০, ২০২২ ০৮:৩২ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের অমরোহহায় হোলি উৎসবে মাইকে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে।
-
‘শান্তি চাইলে মানবিক ত্রাণ না পাঠিয়ে সমরাস্ত্র পাঠাচ্ছেন কেন?’
মার্চ ২০, ২০২২ ০৬:২৩ইউক্রেনে সমরাস্ত্র ও ভাড়াটে সেনা পাঠানোর ব্যাপারে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। দেশটি ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ নিতে বিলম্ব করার জন্যও পাশ্চাত্যকে দায়ী করেছে।
-
ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না রাশিয়া: ল্যাভরভ
মার্চ ২০, ২০২২ ০৫:৪৭ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় রাশিয়ার দাবি সম্পর্কে পশ্চিমা দেশগুলো যে প্রচারণা চালিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ভিয়েনা সংলাপে স্বার্থপরের মতো কোনো দাবি আদায় করতে চায়নি। তিনি আরো বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার মতো মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়া কখনও বিশ্বাসঘাতকতা করবে না।
-
‘ভিয়েনা চুক্তির কারণে সোলাইমানি ইস্যুতে পিছু হটবে না ইরান’
মার্চ ২০, ২০২২ ০৫:২৫ইরানের মানবাধিকার অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদি বলেছেন, সম্ভাব্য ভিয়েনা চুক্তির কারণে লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার আইনি প্রক্রিয়া থেকে তার দেশ সরে যাবে না। তিনি আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সোলাইমানি হত্যাকাণ্ডের সুবিচার পাওয়ার আশায় ইরান যে আইনি প্রক্রিয়া শুরু করেছে ভিয়েনা চুক্তির কারণে তা স্থগিত করার অধিকার কারো নেই।
-
আরব আমিরাতে বাশার আসাদের সফর যেসব কারণে বেশ গুরুত্বপূর্ণ
মার্চ ১৯, ২০২২ ১৬:৩৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল (১৮ মার্চ) আরব আমিরাত সফর করেছেন। গত ১১ বছরের মধ্যে এটা ছিল কোনো আরব দেশে তার প্রথম সফর। তার এই সফর নানা দিক থেকে গুরুত্বপূর্ণ।
-
গ্লোবাল হ্যাপিনেস ইনডেক্স ২০২২-এ ভারত ১৪০তম, প্রতিক্রিয়া সীতারাম ইয়েচুরির
মার্চ ১৯, ২০২২ ১৬:১৭গ্লোবাল হ্যাপিনেস ইনডেক্স ২০২২-এ ভারত ১৪০তম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানেরও পিছনে রয়েছে ভারত।
-
আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না: মির্জা ফখরুল
মার্চ ১৯, ২০২২ ১৫:৪২বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না, এ কথাটি পরীক্ষিত সত্য।