-
ইরাকের হাশদ আল-শাবির বিরুদ্ধে আল-জোলানির অবস্থানের উদ্দেশ্য কী?
জুলাই ২৯, ২০২৬ ১১:৫৬পার্সটুডে: সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি এক বক্তব্যে দাবি করেছেন যে, ইরাক-সিরিয়া সীমান্ত এলাকায় ইরাকের সশস্ত্র গোষ্ঠী এবং পপুলার মবিলাইজেশন ফোর্স (পি এম ইউ) বা হাশদ আশ-শাবি বাহিনীর উপস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন।
-
ইরাকি প্রতিরোধ বাহিনীর ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব
জুলাই ২৯, ২০২৬ ১১:১৩পার্সটুডে: যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমইউ) বা হাশদ আশ-শাবির একাধিক ঘাঁটি ও অস্ত্রভাণ্ডারের বিরুদ্ধে সমন্বিত বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।
-
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; হরমুজে অবৈধ রুটে জাহাজ চলাচল বন্ধ
জুলাই ২৯, ২০২৬ ১০:৩৩পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে অবৈধ রুটে অনুপ্রবেশকারী তিনটি জাহাজের চলাচলও বন্ধ করে দিয়েছে।
-
আকাশসীমা লঙ্ঘনের দায়ে সৌদিকে আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাব দেওয়া হবে: ইয়েমেন
জুলাই ২৯, ২০২৬ ০৯:২৪পার্সটুডে— ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, সৌদি আরবের মাধ্যমে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন একটি অগ্রহণযোগ্য পদক্ষেপ এবং এর জবাব আন্তর্জাতিক রীতি, আইন ও চুক্তি অনুযায়ী দেওয়া হবে।
-
'ইরানের সম্পদ থেকে অর্থ গ্রহণকারী কোনো দেশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না'
জুলাই ২৯, ২০২৬ ০৯:২৪পার্সটুডে— ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেছেন, যে কোনো কোম্পানি বা দেশ যদি ইরানের জব্দকৃত সম্পদ থেকে অর্থ গ্রহণ করে, তবে তাদের কোনো জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হবে না।
-
ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ
জুলাই ২৮, ২০২৬ ২০:৪০পার্সটুডে: সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো প্রতিদিন ৪ লাখ ব্যারেল পরিশোধন ক্ষমতাসম্পন্ন জিজান শোধনাগার বন্ধ করে দিয়েছে।
-
শত্রুর মোকাবিলায় সশস্ত্র বাহিনী শক্ত অবস্থানে: ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা
জুলাই ২৮, ২০২৬ ১৯:২৫পার্সটুডে: ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে শত্রুর মোকাবিলা করছে। তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।
-
পেন্টাগন প্রধান হেগসেথকে নিয়ে রিপাবলিকান সিনেটরদের আস্থা কমছে!
জুলাই ২৮, ২০২৬ ১৭:০৫পার্সটুডে: মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল লিখেছে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়ে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ায় পেন্টাগন পরিচালনায় মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের প্রতি রিপাবলিকান সিনেটরদের আস্থা কমে যাচ্ছে। ইরনার বরাতে পার্স টুডে জানায়, দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে মার্কিন সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন। তাদের দাবি, ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল ও গ্যাসের দাম বেড়েছে।
-
সৌদি আরবের আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ড
জুলাই ২৮, ২০২৬ ১৫:৩৭পার্সটুডে: ব্লুমবার্গ জানিয়েছে, স্যাটেলাইটে ধারণ করা ছবিতে সৌদি আরবের পূর্বাঞ্চলের আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের চিত্র দেখা গেছে।
-
আরবাঈন উপলক্ষে ১৭২ দেশ থেকে ১৮ লাখের বেশি জিয়ারতকারী এখন ইরাকে
জুলাই ২৮, ২০২৬ ১৩:৫৪পার্সটুডে: ইরাকের নিরাপত্তা তথ্য ইউনিটের প্রধান জানিয়েছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের চেহলামবার্ষিকী বা আরবাঈন উপলক্ষে চলতি বছরের মহররমের শুরু থেকে এ পর্যন্ত ১৭২টি দেশ থেকে মোট ১৮ লাখ ১৩ হাজার ১৮৮ জন জিয়ারতকারী ইরাকে প্রবেশ করেছেন।