‘রেডিও তেহরানের মতো তৃপ্তি কোথাও খুঁজে পাই না’
https://parstoday.ir/bn/news/letter-i100766-রেডিও_তেহরানের_মতো_তৃপ্তি_কোথাও_খুঁজে_পাই_না’
আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে রেডিও তেহরানের সকলের প্রতি রইল আমার একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। রেডিও তেহরান আমার ভালোলাগা ও ভালোবাসার গণমাধ্যম। ব্যক্তিগত ব্যস্ততার কারণে আগের মতো সময় করে লেখা হয়ে উঠছে না কিন্তু অনুষ্ঠান শোনার চেষ্টা করি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২১ ০৯:৩০ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের মতো তৃপ্তি কোথাও খুঁজে পাই না’

আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে রেডিও তেহরানের সকলের প্রতি রইল আমার একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। রেডিও তেহরান আমার ভালোলাগা ও ভালোবাসার গণমাধ্যম। ব্যক্তিগত ব্যস্ততার কারণে আগের মতো সময় করে লেখা হয়ে উঠছে না কিন্তু অনুষ্ঠান শোনার চেষ্টা করি।

রেডিও তেহরান আমার নিকট এক ব্যতিক্রমী গণমাধ্যম। আমি মাঝে মধ্যে অনেক বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনে থাকি কিন্তু রেডিও তেহরানের মতো তৃপ্তি কোথাও খুঁজে পাই না। রেডিও তেহরান শুধুমাত্র একটি বেতার কেন্দ্র বললে ভুল হবে বাংলাদেশ ও ভারতের শ্রোতা বন্ধুদের সক্রিয় অংশগ্রহণে রেডিও তেহরান একটি পরিবারে রূপ নিয়েছে।

রেডিও তেহরান একটি শ্রোতাবান্ধব বেতার কেন্দ্র এই বেতারের কর্মকর্তা ও উপস্থাপকবৃন্দ শ্রোতাদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং শ্রোতাদের সাথে পারস্পারিক সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করেন যেটা আমরা অন্য বেতার কেন্দ্রগুলোতে  দেখি না। বর্তমানের ইন্টারনেট প্রযুক্তির যুগেও রেডিও তেহরান এগিয়ে যাবে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি।

 

শুভেচ্ছান্তে,

শাওন হোসাইন

সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ

গ্রাম: খোশবাড়ী, পোস্ট: খানগঞ্জ

থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন