‘রেডিও তেহরান মানেই যেন মরুভূমিতে প্রশান্তির এক টুকরো মরুদ্যান’
https://parstoday.ir/bn/news/letter-i101234-রেডিও_তেহরান_মানেই_যেন_মরুভূমিতে_প্রশান্তির_এক_টুকরো_মরুদ্যান’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। জীবনের প্রয়োজনে কত কত বন্দরে নোঙর ভিড়ালাম! কিন্তু নাহ! স্বার্থ আর দেনা-পাওনার দাঁড়িপাল্লায় সর্বত্রই মাপা হয় জীবনের হালচাল। তাইতো কুটকৌশল ও চাতুরতায় ভরা পৃথিবীতে হাঁপিয়ে ওঠা জীবন স্বস্তি খুঁজে পেতে অকৃত্রিম বন্ধু রেডিও তেহরানের উঠানেই আবারো ফিরে এলো।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২১ ০৯:৫৯ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান মানেই যেন মরুভূমিতে প্রশান্তির এক টুকরো মরুদ্যান’

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। জীবনের প্রয়োজনে কত কত বন্দরে নোঙর ভিড়ালাম! কিন্তু নাহ! স্বার্থ আর দেনা-পাওনার দাঁড়িপাল্লায় সর্বত্রই মাপা হয় জীবনের হালচাল। তাইতো কুটকৌশল ও চাতুরতায় ভরা পৃথিবীতে হাঁপিয়ে ওঠা জীবন স্বস্তি খুঁজে পেতে অকৃত্রিম বন্ধু রেডিও তেহরানের উঠানেই আবারো ফিরে এলো।

রেডিও তেহরান মানেই যেন মরুভূমিতে প্রশান্তির এক টুকরো মরুদ্যান! অবসাদে ভেঙ্গে ক্ষয়ে যাওয়া মজলুমের হাহাকার বুকে রেডিও তেহরান মানেই শান্তির শীতল পরশ! খাঁটি, নিগুঢ় বিনোদন পেতে তাইতো হাজির হই বৃহস্পতিবার প্রচারিত রংধনু আসরে। ‘মোরগের গোমর ফাঁস’ তেমনই একটি মজার সেরা গল্প- যা শুনে তৃপ্ত হয়েছি। মেষপালক ও হযরত মূসা ( আ.)-এর গল্পটিও চমৎকার শিক্ষায় পরিপূর্ণ ছিল।

সোমবারের ‘প্রিয়জন' মানেই দেশ-বিদেশের হাজারো শ্রোতার আকুতি, ভালোবাসা আর ভাললাগাময় চাওয়া-পাওয়ার বহিঃপ্রকাশ। ‘প্রিয়জন' মানেই আনন্দের মিলনমেলা। আশরাফুর রহমানের কণ্ঠের হাদীসগুলো সময়োপযোগী। তাছাড়া, হাদীসগুলো আলোর পথে হাতছানি দেয় আমাদেরকে। অতএব রেডিও তেহরান মানেই ইহকাল-পরকালের অকৃত্রিম বন্ধু। রেডিও তেহরান মানেই শান্তির সুবাতাস!  জীবনকে পরিপুর্ণ প্রাপ্তিতে সমৃদ্ধ করতে রেডিও তেহরান হোক নিত্য সঙ্গী।

পরিশেষে, সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ ইতি টানছি।

 

শুভেচ্ছান্তে,

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রাম: পুর্ব নলছিয়া, পো:  বিনোদটঙ্গী

থানা\; মাদারগঞ্জ, জেলা:  জামালপুর-২৫২৫

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।