'রেডিও তেহরান মজলুম জনগোষ্ঠীর পক্ষে এবং জালিমের বিরুদ্ধে সোচ্চার'
https://parstoday.ir/bn/news/letter-i105302-'রেডিও_তেহরান_মজলুম_জনগোষ্ঠীর_পক্ষে_এবং_জালিমের_বিরুদ্ধে_সোচ্চার'
জনাব উপস্থাপক, প্রিয়জন অনুষ্ঠান। আমার সশ্রদ্ধ সালাম নেবেন। বিশ্বাস করি খোদার মেহেরবানীতে ভালো আছেন। আমিও তাঁরই অশেষ রহমাতে ভালো আছি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৬, ২০২২ ১৫:৫০ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান মজলুম জনগোষ্ঠীর পক্ষে এবং জালিমের বিরুদ্ধে সোচ্চার'

জনাব উপস্থাপক, প্রিয়জন অনুষ্ঠান। আমার সশ্রদ্ধ সালাম নেবেন। বিশ্বাস করি খোদার মেহেরবানীতে ভালো আছেন। আমিও তাঁরই অশেষ রহমাতে ভালো আছি।

আমরা সবাই জানি এবং মানি যে, মুহাম্মদ (স.) সারা জাহানের নবী, কোনো জাতির নবী নন। তাঁর উপর নাযিলকৃত আল কুরআন সমস্ত মানুষের হেদায়েতের কিতাব ও মুক্তির সংবিধান। আল্লাহ তায়ালা কোনো নির্দিষ্ট জাতির জন্য আল কুরআন নাযিল করেননি। ঠিক তেমনি 'রেডিও তেহরান সার্বজনীন, এটি কোনো জাতি বা গোষ্ঠীর প্রচার মাধ্যম নয়'। 

গোটা দুনিয়ার মজলুম জনগোষ্ঠীর পক্ষে এবং জালিমের বিরুদ্ধে সোচ্চার। এই প্রচার মাধ্যমটি সবসময়ই ইহুদিবাদী ইসরাইল ও সাম্রাজ্যবাদী আমেরিকার আতঙ্ক। পৃথিবীর যে প্রান্তে সমস্যা সেখানেই সে সমস্যার 'নাটের গুরু' আমেরিকা।

রেডিও তেহরান কোনো দাম্ভিক শক্তির চোখ রাঙানিকে ভয় করেনি, ভবিষ্যতেও করবে না। মজলুম জনগোষ্ঠীর মুখপাত্র রেডিও তেহরান। আমি এই প্রচার মাধ্যমটির দীর্ঘ যাত্রার সহযাত্রী। এটা আমার গর্বের কথা। প্রতিটি অনুষ্ঠান আমাকে বিমোহিত করে।

এককথায় রেডিও তেহরান পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর ইসলামী প্রচার মাধ্যম। তাঁর শুভ সূচনা হয়েছে অন্যায় অসত্যের বিরুদ্ধে ও ন্যায় ও সত্যের পক্ষে কথা বলার জন্য। পরিশেষে ধন্যবাদ জানালাম আবারো লেখার প্রত্যাশায়।

 

এম, এম, গোলাম সারওয়ার

সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: জগন্নাথদী, পোষণ-ব্যাসদী-৭৮৫০, থানা: মধুখালী, জেলা: ফরিদপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।