শ্রোতাদের মতামত
'ভালোবাসার তীব্র আবেগে শ্রোতাদেরকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে রেডিও তেহরান'
আসসালামু আলাইকুম! আশাকরি রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলী এবং শ্রোতাবন্ধু সবাই কুশলে আছেন। আমিসহ আমার শ্রোতা ক্লাবের সবাই খুব ভালো আছি ও নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি। আপনাদের ওয়েবসাইট ভিজিট করছি, ফেসবুক পেজ দেখছি। লাইক দিচ্ছি, মতামত লিখছি, পোস্ট শেয়ার করছি।
সত্যি বলতে কী, রেডিও তেহরান আছে বলেই আমরা শ্রোতারা সত্য, টাটকা ও নিরপেক্ষ খবর জানতে পারছি। দোয়া করি, রেডিও তেহরান তার নিজস্ব স্বকীয়তা ও গৌরবোজ্জল ঐতিহ্য বজায় রাখবে সব সময়।
রেডিও তেহরান আমাদের মনে সবসময় নতুন আশা জাগিয়ে দেয়, আমাদের তীব্রভাবে রেডিও শোনার আবদার স্মরণ করিয়ে দেয়। বেতার যে এখনও গণমানুষের বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম- তা মর্মে মর্মে আমরা আজও উপলব্ধি করতে পারি- রেডিও তেহরানের সুন্দর ও নিটোল অনুষ্ঠানগুলোর মাঝে।
প্রিয়জন অনুষ্ঠানে আপনারা প্রতি অনুষ্ঠানেই বেশ কয়েকজন শ্রোতা বন্ধুর চিঠির জবাব দিয়ে থাকেন। এতে আমরা সহজেই বুঝতে পারি- আপনারা শ্রোতাবন্ধুদের কতটা আপন ভাবেন, কতটা মূল্যায়ন করেন, কতটা গুরুত্ব দেন। এটা উদার মানসিকতার ব্যাপারও বটে। আর তাই বলি, আপনারা বার বার শ্রোতা বন্ধুদের প্রশংসা কুড়াচ্ছেন, আগামীতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আপনাদের সকল অনুষ্ঠানই উচ্চ প্রশংসা পাওয়ার মতো। ভালোবাসার এক তীব্র আবেগে আপনারা আমাদের মত শ্রোতা বন্ধুদের যেভাবে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন, তা বার বার আমাদের ভাবায়।
বেতার আমাদের কথা বলবে। আমাদের ভালো মন্দে সব সময় আমাদের পাশে থাকবে, আমাদের জীবন উত্তরণে রাখবে বলিষ্ঠ ভূমিকা, এই প্রত্যাশা ও প্রার্থনা রেখে আজ এ পর্যন্ত। আমার জন্য দেয়া করবেন।
খোন্দকার রফিকুল ইসলাম
সভাপতি, সোর্স অফ নলেজ ক্লাব
সাহাপুর কে পাড়া, সান্তাহার, নওগাঁ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১