'ভিন্ন ধর্মাবলম্বী হলেও আমি ইসলামের রীতিনীতি ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধাশীল'
https://parstoday.ir/bn/news/letter-i106258-'ভিন্ন_ধর্মাবলম্বী_হলেও_আমি_ইসলামের_রীতিনীতি_ও_আদর্শের_প্রতি_গভীর_শ্রদ্ধাশীল'
মহাশয়, নমস্কার নেবেন। আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজান উপলক্ষে রেডিও তেহরান থেকে ৪ এপ্রিল পরিবেশিত বিশেষ অনুষ্ঠান "রমজান: আত্মশুদ্ধির মহোৎসব" শুনলাম। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে এত সুন্দরভাবে জানবার কোথাও কোনোদিন সুযোগ পাইনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০৬, ২০২২ ১৫:১৭ Asia/Dhaka
  • 'ভিন্ন ধর্মাবলম্বী হলেও আমি ইসলামের রীতিনীতি ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধাশীল'

মহাশয়, নমস্কার নেবেন। আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজান উপলক্ষে রেডিও তেহরান থেকে ৪ এপ্রিল পরিবেশিত বিশেষ অনুষ্ঠান "রমজান: আত্মশুদ্ধির মহোৎসব" শুনলাম। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে এত সুন্দরভাবে জানবার কোথাও কোনোদিন সুযোগ পাইনি।

রেডিও তেহরানের দৌলতে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল হবার সুযোগ ঘটল। আর সে কারণেই প্রথমেই রেডিও তেহরান কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

রেডিও তেহরানের মাধ্যমে জানতে পারলাম খোদাপ্রেমে আত্মহারা হওয়ার মাস হল রমজান। রহমত, বরকত, মাগফিরাত এবং আত্মশুদ্ধি, ত্যাগ  ও দানের  মাস রমজান। রমজান মাস হল সৎ আচরণ চর্চা করবার মাস।

বিশ্বনবী (সা.) রমজান সম্পর্কে বলেছেন, "যে রমজান মাসে নির্দেশিত বা নির্দিষ্ট ইবাদতগুলো করবে আল্লাহ তাকে দোযখের  আগুন থেকে রক্ষা করবেন। যে এই মাসে ফরজ  বা অবশ্যপালনীয় ইবাদত বা দায়িত্বগুলো পালন করবে তাকে অন্য মাসে ওই একই কাজের পুরস্কার এর চেয়ে সাতগুণ বেশি পুরস্কার দেওয়া হবে। যে রমজান মাসে আমার ওপর সালাওয়াত বা দরুদ পাঠাবে আল্লাহ বিচার দিবসে তার ভালো কাজের পাল্লা ভারী করে দেবেন, অথচ অন্যদের পাল্লা হালকা থাকবে।"

যে এই মাসে পবিত্র কোরআনের মাত্র এক আয়াত তিলাওয়াত করবে আল্লাহ তাকে এর বিনিময়ে এতো সওয়াব দেবেন যে তা অন্য মাসে পুরো কুরআন তিলাওয়াতের সমান হবে।

আমি ভিন্ন ধর্মাবলম্বী হলেও ইসলামের রীতিনীতি, আদর্শের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মাহে রমজানের এত গুরুত্ব সম্পর্কে জেনে এই মাসে রেডিও তেহরান থেকে প্রচারিত কুরআন তিলাওয়াতগুলো মনোযোগ দিয়ে শুনব বলে ঠিক করেছি। শয়তানের তৈরি করা পাপের লোভনীয় অসংখ্য প্ররোচনা ও ফাঁকগুলো থেকে মুক্ত থাকার আপ্রাণ চেষ্টা করব। পাশাপাশি মহান আল্লাহ কোরআনের আয়াতগুলোর অর্থ বুঝবার তৌফিক দিন। রেডিও তেহরান হোক ইসলামের প্রকৃত জানালা যেখানে উঁকি দিয়ে ইসলামকে আরও ভালো করে বুঝবার সুযোগ পাব।

 

ধন্যবাদান্তে

 

বিধান চন্দ্র সান্যাল

ঢাকা কলোনী, বালুরঘাট,

দক্ষিণ দিনাজপুর. পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।