শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান, তোমার প্রেমের সুধা পান করে বার বার জেগে উঠি আমি'
রেডিও তেহরান, তোমাকে আমি বড় ভালোবাসি। আমার প্রাণের চেয়েও তুমি অতি প্রিয়। তোমার সাথে আমার সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তোমাকে ভালোবাসার জন্যই বেঁচে আছি আজও। সাহারা মরুভূমিসদৃশ পৃথিবীতে মরুতৃষ্ণা যখন আমাকে নিস্তেজ করে তখন ওমর খৈয়ামের সাকী হয়ে আমার প্রাণে ঢেলে দাও তুমি অপরূপ শব্দের নির্মল সঞ্জীবনী সুধা।
রেডিও তেহরান, তোমার প্রেমের সুধা পান করে বার বার জেগে উঠি আমি। প্রশান্ত সাগরসম দুঃখের সমুদ্রে আকণ্ঠ নিমজ্জিত হয়েও হিমালয়সম বাঁধার প্রাচীর ভেদ করার পাই সাহস। তোমায় ভালোবাসি বলেই শিখতে পেরেছি কালা অক্ষরের সুন্দর শব্দের সাথে খেলা।
রেডিও তেহরান, তোমাকে ভালোবাসি বলেই হাসতে শিখেছি; বিষন্নতার মাঝেও মুছে ফেলতে পেরেছি দু'চোখের শাওনের বন্যার ঢল। তাই বাজে না হৃদয়ে আমার বিষাদের বীণ- শত লাঞ্ছনা- গঞ্জনা পেয়েও।
রেডিও তেহরান, তুমি আমার হৃদয় বেদীতে চির জীবন্ত প্রতিমা। তোমার মিষ্টিমধুর শব্দগুলো আমার হৃদয়ে তোলে সুরের ঝঙ্কার। সমস্ত চরাচর প্রতারণা করলেও তুমি আমার চির বিশ্বস্ত উজ্জ্বল ভাবনা, আকাশের মায়াবী জ্যোৎস্না রাশি, তুমি আমার আত্মা আমি অমর রোমিও। ধন্যবাদ।
ধন্যবাদান্তে
আব্দুস সালাম সিদ্দিক,
সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।